ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণ-আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একার নয়; এটি দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত অর্জন। তিনি বলেন, জুলাইয়ের শহীদরা কোনো দলের সম্পত্তি নন, তারা পুরো জাতির সম্পদ। তাই শহীদ ও আহতদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত, চীন ইস্যুতে উদ্বেগের কথা সংসদীয় কমিটির প্রতিবেদনে

শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ১ আগস্ট তৎকালীন সরকার জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে কয়েক দিনের মধ্যেই সেই সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়। তার ভাষ্য, জনগণের আন্দোলন ও আল্লাহর ইচ্ছার কারণেই তা সম্ভব হয়েছিল।

তিনি দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন শ্রমিকরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ শহীদের মধ্যে পেশাভিত্তিক হিসেবে শ্রমিকের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। এরপর ছিলেন ছাত্র ও সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  নবম পে স্কেল নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী, দ্রুত আসছে প্রজ্ঞাপন

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশে দুর্নীতি ও চাঁদাবাজি কমেনি, বরং বেড়েছে। বিশেষ করে পরিবহন শ্রমিকরা এখনো চাঁদাবাজদের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, সরকারের একজন জ্যেষ্ঠ নেতা যখন দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন, তখন সরকারের ক্ষমতায় থাকার নৈতিকতা কোথায়।

পরিবহন শ্রমিকদের ১২ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতে ইসলামী শ্রমিকদের পাশে থাকবে।

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে একক দাবি না করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এটি কোনো দলের আন্দোলন ছিল না, বরং পুরো জাতির আন্দোলন। তিনি জুলাইয়ের আহত ও পঙ্গু যোদ্ধাদের পুনর্বাসন এবং তাদের সম্মান নিশ্চিত করারও দাবি জানান।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে নতুন অঞ্চলে ছড়াচ্ছে ইরান-সংঘাত

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাসী হলে জনগণের রায় মেনে নিতে হবে। জনগণের রায়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার বিরোধিতা করা হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদ

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির

আপডেটের সময়: ০৩:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণ-আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একার নয়; এটি দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত অর্জন। তিনি বলেন, জুলাইয়ের শহীদরা কোনো দলের সম্পত্তি নন, তারা পুরো জাতির সম্পদ। তাই শহীদ ও আহতদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ১ আগস্ট তৎকালীন সরকার জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে কয়েক দিনের মধ্যেই সেই সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়। তার ভাষ্য, জনগণের আন্দোলন ও আল্লাহর ইচ্ছার কারণেই তা সম্ভব হয়েছিল।

তিনি দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন শ্রমিকরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ শহীদের মধ্যে পেশাভিত্তিক হিসেবে শ্রমিকের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। এরপর ছিলেন ছাত্র ও সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে নতুন অঞ্চলে ছড়াচ্ছে ইরান-সংঘাত

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশে দুর্নীতি ও চাঁদাবাজি কমেনি, বরং বেড়েছে। বিশেষ করে পরিবহন শ্রমিকরা এখনো চাঁদাবাজদের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, সরকারের একজন জ্যেষ্ঠ নেতা যখন দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন, তখন সরকারের ক্ষমতায় থাকার নৈতিকতা কোথায়।

পরিবহন শ্রমিকদের ১২ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতে ইসলামী শ্রমিকদের পাশে থাকবে।

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে একক দাবি না করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এটি কোনো দলের আন্দোলন ছিল না, বরং পুরো জাতির আন্দোলন। তিনি জুলাইয়ের আহত ও পঙ্গু যোদ্ধাদের পুনর্বাসন এবং তাদের সম্মান নিশ্চিত করারও দাবি জানান।

আরও পড়ুনঃ  কর্নেল (অব.) অলি আহমেদকে নিয়ে রাশেদ খানের মন্তব্য, বিরোধী জোটে ভাঙনের ইঙ্গিত