চট্টগ্রামে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, “জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের?”
সোমবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, পুলিশ দিয়ে শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়েছে এবং গ্রাফিতি অঙ্কন বন্ধের চেষ্টা করা হয়েছে।
এর আগে চট্টগ্রামের ওয়াসা মোড় থেকে টাইগারপাস পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের পিলারে আঁকা জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি সিটি করপোরেশনের উদ্যোগে মুছে ফেলা হয়। এর প্রতিবাদে এনসিপি-র চট্টগ্রাম মহানগর শাখা নতুন করে গ্রাফিতি আঁকার কর্মসূচি ঘোষণা করে।
রোববার সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে গ্রাফিতি আঁকা শুরু করেন। তবে সোমবার দুপুরে আবারও গ্রাফিতি আঁকার সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা তৈরি হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের দাবি, বাধা দেওয়ার পাশাপাশি কয়েকজনকে শারীরিকভাবে আঘাতও করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রতিবেদকের নাম 





















