ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান ভোজিনহার জন্য নিয়ম বদলাল চিলির লিগ, জার্সিতে থাকবে ডাকনাম জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দ্বিতীয় প্রান্তিকে শেলের মুনাফায় রেকর্ড উল্লম্ফন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগ চায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী নন’, দাবি শুভেন্দু অধিকারীর ‘আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল’—শিক্ষামন্ত্রী রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির মামলায় ওয়ার্ড জামায়াতের রুকন কারাগারে স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, বিষপানের পর হাসপাতালে শিক্ষার্থী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার, রিজার্ভে চাপের কথা জানালেন জ্বালানিমন্ত্রী

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগ চায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন

মন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। ফলে জ্বালানি আমদানিতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদন ব্যয়েও। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

তিনি অভিযোগ করেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জনের কৃতিত্ব পেলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে প্রত্যাশিত অগ্রগতি করতে পারেনি। অথচ এ ক্ষেত্রে প্রতিবেশী কয়েকটি দেশ অনেক দূর এগিয়ে গেছে।

আরও পড়ুনঃ  আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে জ্বালানিমন্ত্রী বলেন, সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে উন্নয়ন সহযোগীদের আরও বেশি বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  এক সুতোয় জড়াতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: নিউইয়র্ক টাইমস

তিনি আরও জানান, ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চলতি বাজেটেও কর-সুবিধা অব্যাহত রাখা হয়েছে।

জ্বালানিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার, রিজার্ভে চাপের কথা জানালেন জ্বালানিমন্ত্রী

আপডেটের সময়: ০৩:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত

মন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। ফলে জ্বালানি আমদানিতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদন ব্যয়েও। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

তিনি অভিযোগ করেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জনের কৃতিত্ব পেলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে প্রত্যাশিত অগ্রগতি করতে পারেনি। অথচ এ ক্ষেত্রে প্রতিবেশী কয়েকটি দেশ অনেক দূর এগিয়ে গেছে।

আরও পড়ুনঃ  সার্জিও গোরের ঢাকা সফর: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার