ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান সৌদি যুবরাজের

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সংকট নিরসনের আহ্বান জানান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমাতে সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ সুগম করতে সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ  এমপির বাড়িতে আগুনে নাশকতার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌদি যুবরাজ। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সৌদি আরবের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আঞ্চলিক উদ্বেগ বাড়লেও রিয়াদ শুরু থেকেই শান্তিপূর্ণ সমাধান এবং কূটনৈতিক আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে।

আরও পড়ুনঃ  আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেন। তার দাবি, আলোচনায় অগ্রগতি হওয়ায় আপাতত সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকা হয়েছে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে ট্রাম্প আরও দাবি করেছিলেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে এবং একটি সম্ভাব্য চুক্তির কাঠামো তৈরি হয়েছে। তবে এ দাবির পক্ষে তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সমর্থন পাওয়া যায়নি।

সৌদি আরব পুনরায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে উত্তেজনা কমানো, সংলাপ অব্যাহত রাখা এবং কূটনৈতিক উদ্যোগ জোরদার করার বিকল্প নেই।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান সৌদি যুবরাজের

আপডেটের সময়: ০৪:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সংকট নিরসনের আহ্বান জানান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমাতে সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ সুগম করতে সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ  এমপির বাড়িতে আগুনে নাশকতার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌদি যুবরাজ। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সৌদি আরবের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আঞ্চলিক উদ্বেগ বাড়লেও রিয়াদ শুরু থেকেই শান্তিপূর্ণ সমাধান এবং কূটনৈতিক আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি নির্বাচনের প্রস্তাব স্পিকারের

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেন। তার দাবি, আলোচনায় অগ্রগতি হওয়ায় আপাতত সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকা হয়েছে।

আরও পড়ুনঃ  ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত