রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১০২, গুলশানে ৫২ এবং উত্তরা বিভাগে ৬৩ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগে ৯ জন ও সিটিটিসির অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক, একটি বাস ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া নন-জুডিসিয়াল স্ট্যাম্প, নগদ অর্থ, ভেজাল ওষুধ ও প্রসাধনী এবং এসব তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদকের নাম 























