ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল, রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থান হবে ১ হাজার জুলাই যোদ্ধার ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে জনপ্রশাসনে বদলি, নতুন দায়িত্বে জি. এম. সরফরাজ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, নাগরিকদের সতর্ক করল নির্বাচন কমিশন শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকা–রিয়াদ রুটে নতুন এয়ারলাইন আসছে: বাড়ছে ভাড়ার প্রতিযোগিতা

ঢাকার আকাশপথে নতুন প্রতিযোগিতার আভাস দিচ্ছে সৌদি আরবের নতুন এয়ারলাইন্স Riyadh Air। ইতোমধ্যে তারা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে এবং চলতি বছরের শেষ দিকে ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।

বেবিচক সূত্রে জানা গেছে, সংস্থাটির সব দাপ্তরিক অনুমোদন সম্পন্ন হলেও এখনও তারা নির্দিষ্ট ফ্লাইট শিডিউল জমা দেয়নি। শিডিউল অনুমোদন পেলেই তারা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে।

আরও পড়ুনঃ  সংসদে আবেগের বিস্ফোরণ, সাত দিন ধরে হত্যার হুমকির অভিযোগ মাহমুদা মিতুর

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, Riyadh Air সপ্তাহে সাত দিন ঢাকা থেকে সরাসরি সৌদি আরবের রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তীতে জেদ্দা, দাম্মাম ও মদিনার মতো গুরুত্বপূর্ণ গন্তব্যেও ফ্লাইট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  মাস্টার আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল

ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা যাচাই করছে এয়ারলাইনটি, কারণ সৌদি আরবে বাংলাদেশি কর্মী, হজ-উমরাহ যাত্রী ও ব্যবসায়ীদের বড় একটি যাতায়াত চাহিদা রয়েছে।

বাংলাদেশে এর জেনারেল সেলস এজেন্ট হিসেবে কাজ করবে রিদম গ্রুপ। প্রতিষ্ঠানটির মতে, অপারেশনাল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই ফ্লাইট সূচি ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুনঃ  ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

এই নতুন সংযোজনের ফলে ঢাকা–সৌদি আরব রুটে বিদ্যমান বিমান প্রতিযোগিতা আরও বেড়ে যাবে, যা যাত্রীদের জন্য ভাড়া ও সেবায় নতুন পরিবর্তন আনতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা–রিয়াদ রুটে নতুন এয়ারলাইন আসছে: বাড়ছে ভাড়ার প্রতিযোগিতা

আপডেটের সময়: ০৮:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ঢাকার আকাশপথে নতুন প্রতিযোগিতার আভাস দিচ্ছে সৌদি আরবের নতুন এয়ারলাইন্স Riyadh Air। ইতোমধ্যে তারা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে এবং চলতি বছরের শেষ দিকে ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।

বেবিচক সূত্রে জানা গেছে, সংস্থাটির সব দাপ্তরিক অনুমোদন সম্পন্ন হলেও এখনও তারা নির্দিষ্ট ফ্লাইট শিডিউল জমা দেয়নি। শিডিউল অনুমোদন পেলেই তারা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে।

আরও পড়ুনঃ  গাজায় শীতের নির্মম আঘাত, প্রাণ গেল ৯ মাসের শিশু কিনানের

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, Riyadh Air সপ্তাহে সাত দিন ঢাকা থেকে সরাসরি সৌদি আরবের রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তীতে জেদ্দা, দাম্মাম ও মদিনার মতো গুরুত্বপূর্ণ গন্তব্যেও ফ্লাইট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা

ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা যাচাই করছে এয়ারলাইনটি, কারণ সৌদি আরবে বাংলাদেশি কর্মী, হজ-উমরাহ যাত্রী ও ব্যবসায়ীদের বড় একটি যাতায়াত চাহিদা রয়েছে।

বাংলাদেশে এর জেনারেল সেলস এজেন্ট হিসেবে কাজ করবে রিদম গ্রুপ। প্রতিষ্ঠানটির মতে, অপারেশনাল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই ফ্লাইট সূচি ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুনঃ  হাজারীবাগে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ধাওয়া দিয়ে দুজনকে আটক

এই নতুন সংযোজনের ফলে ঢাকা–সৌদি আরব রুটে বিদ্যমান বিমান প্রতিযোগিতা আরও বেড়ে যাবে, যা যাত্রীদের জন্য ভাড়া ও সেবায় নতুন পরিবর্তন আনতে পারে।