ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কপ-১৭ ঘিরে চার দেশের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতার আলোচনা জ্বালানি সংকটে শিল্পে স্বস্তির আশা, দ্রুত বৈঠক চান অংশীজনেরা পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ চার ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ৯৭ বছরের বৃদ্ধা চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর ১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতে ফের বাড়তে পারে ঘাটতি লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’, মৌখিক পরীক্ষায় ধরা—আটক ৬ প্রার্থী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার

  • Arif
  • আপডেটের সময়: ১১:১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে কেন্দ্রটি চালু হবে। একই সঙ্গে ভিসা আবেদনের প্রক্রিয়াতেও আনা হচ্ছে কিছু পরিবর্তন।

দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসা এবং পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত আবেদনগুলো শুধুমাত্র এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে একদিনে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৮৬৮

তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। কূটনৈতিক নোটের মাধ্যমে এসব ভিসার জন্য পাসপোর্ট গ্রহণ ও ভিসা ইস্যুর কাজ সরাসরি দূতাবাস পরিচালনা করবে।

নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অবস্থিত হবে—২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি এবং কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে।

আরও পড়ুনঃ  ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, গাছ থেকে পড়ে পুলিশের হাতে চোর

এদিকে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের মতোই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাওয়া যাবে।

ভিসা সেন্টার চালুর সময়সূচি, কার্যক্রমের সময়, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনা সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

আরও পড়ুনঃ  শেরপুর সীমান্তে দুই অভিযানে ১০ লাখ টাকার বেশি ভারতীয় মদ জব্দ

দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য আবেদন করতে আগ্রহীদের নতুন ভিসা আবেদন কেন্দ্রসংক্রান্ত পরবর্তী ঘোষণাগুলো নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস বলছে, নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর মাধ্যমে আবেদনকারীদের ভোগান্তি কমানোর পাশাপাশি আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর ভিসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কপ-১৭ ঘিরে চার দেশের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতার আলোচনা

ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার

আপডেটের সময়: ১১:১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে কেন্দ্রটি চালু হবে। একই সঙ্গে ভিসা আবেদনের প্রক্রিয়াতেও আনা হচ্ছে কিছু পরিবর্তন।

দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসা এবং পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত আবেদনগুলো শুধুমাত্র এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে।

আরও পড়ুনঃ  দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাসসহ সব আসামি খালাস

তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। কূটনৈতিক নোটের মাধ্যমে এসব ভিসার জন্য পাসপোর্ট গ্রহণ ও ভিসা ইস্যুর কাজ সরাসরি দূতাবাস পরিচালনা করবে।

নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অবস্থিত হবে—২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি এবং কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে একদিনে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৮৬৮

এদিকে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের মতোই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাওয়া যাবে।

ভিসা সেন্টার চালুর সময়সূচি, কার্যক্রমের সময়, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনা সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

আরও পড়ুনঃ  ‘প্রেস কনফারেন্সের’ সেই ঘর এখন ইতিহাসের পাঠশালা: ফারুকী