ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তথ্য কমিশন গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে: তথ্য উপদেষ্টা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ সময় দেখুন

খুব শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, কমিশন গঠনের প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দিবসটি প্রতিবছর ২৮ সেপ্টেম্বর পালিত হয়।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

জাহেদ উর রহমান বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা গেলে গুজব এবং অপতথ্যের বিস্তার ঠেকানো সম্ভব। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই তথ্য কমিশন গঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, তথ্য পাওয়ার অধিকার যেন কোনোভাবে বাধাগ্রস্ত বা ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে কমিশন কাজ করবে। একই সঙ্গে তথ্য পাওয়ার পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও সঠিক রাখার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে জনপ্রশাসনে বদলি, নতুন দায়িত্বে জি. এম. সরফরাজ

অপতথ্য মোকাবিলায় শুধু জনসচেতনতা নয়, কার্যকর আইনি কাঠামোও প্রয়োজন বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অবাধ তথ্যপ্রবাহের পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা জরুরি। অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার

তিনি আরও বলেন, গুজবের মাধ্যমে ব্যক্তি, দেশ, জাতি বা গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে সেটিকে সাধারণ তথ্য হিসেবে বিবেচনা না করে এর ভিন্ন প্রভাব ও গুরুত্ব বিবেচনায় নেওয়ার সময় এসেছে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য অধিকার, তথ্যের সত্যতা, অপতথ্য মোকাবিলা এবং সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে আলোচনা করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

তথ্য কমিশন গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে: তথ্য উপদেষ্টা

আপডেটের সময়: ০৭:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

খুব শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, কমিশন গঠনের প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দিবসটি প্রতিবছর ২৮ সেপ্টেম্বর পালিত হয়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার

জাহেদ উর রহমান বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা গেলে গুজব এবং অপতথ্যের বিস্তার ঠেকানো সম্ভব। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই তথ্য কমিশন গঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, তথ্য পাওয়ার অধিকার যেন কোনোভাবে বাধাগ্রস্ত বা ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে কমিশন কাজ করবে। একই সঙ্গে তথ্য পাওয়ার পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও সঠিক রাখার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুনঃ  সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার

অপতথ্য মোকাবিলায় শুধু জনসচেতনতা নয়, কার্যকর আইনি কাঠামোও প্রয়োজন বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অবাধ তথ্যপ্রবাহের পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা জরুরি। অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার