ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে বৃষ্টির পূর্বাভাস জানার সুবিধা ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে আগুনের খবর, ধোঁয়া নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পদ্মা-তিস্তায় ব্যারাজ, ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা প্রধানমন্ত্রীর রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদলে সাজ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের ১৯১ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত কেনিয়ার ধর্মগুরু পল ম্যাকেঞ্জি ব্যাটিং বিপর্যয় সামলে বাভুমার রেকর্ড সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার লড়াকু প্রত্যাবর্তন সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন

দীর্ঘদিনের পুরোনো কৃত্রিম পা অকেজো হয়ে যাওয়ায় চলাফেরায় ভোগান্তিতে ছিলেন ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। তাঁর এ দুর্ভোগের কথা জানতে পেরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করা হয়েছে। নতুন কৃত্রিম পা পাওয়ার পর এখন লাঠির সাহায্য ছাড়াই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরে ৩২৩ টিইইউ বিপজ্জনক রাসায়নিক, বৈরুতের মতো দুর্ঘটনার শঙ্কা

চিকিৎসাসেবায় পাশে থাকার কথা জানালেন রিজভী

অনুষ্ঠানে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মীদের সাহায্য-সহযোগিতায় সবসময় এগিয়ে এসেছেন। নেতাকর্মীদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর রাখার ক্ষেত্রে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আন্তরিক ভূমিকা পালন করে আসছেন। তিনি সাধ্যমতো অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাঁদের পাশে দাঁড়ান।

আরও পড়ুনঃ  মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা, সামনের নম্বরপ্লেট লাগানোর শেষ সময় ১৫ নভেম্বর

২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় পা হারান সাইফুল

জানা গেছে, ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় পা হারান সাইফুল ইসলাম। এরপর দীর্ঘদিন কৃত্রিম পা ব্যবহার করে চলাফেরা করলেও একপর্যায়ে সেটি অকেজো হয়ে পড়ে। এতে স্বাভাবিক চলাফেরায় আবারও চরম সমস্যায় পড়েন তিনি।

সাইফুলের দুর্ভোগের বিষয়টি স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খানের মাধ্যমে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। পরে ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ  টোকিওতে ২৭ অক্টোবর তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন জাপানের প্রধানমন্ত্রী

নতুন কৃত্রিম পা সংযোজনের পর সাইফুলের চলাফেরায় স্বস্তি ফিরেছে। এখন আর লাঠির ওপর নির্ভর করতে হচ্ছে না তাঁকে; নতুন কৃত্রিম পায়ের সাহায্যে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে বৃষ্টির পূর্বাভাস জানার সুবিধা

তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন

আপডেটের সময়: ১০:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দীর্ঘদিনের পুরোনো কৃত্রিম পা অকেজো হয়ে যাওয়ায় চলাফেরায় ভোগান্তিতে ছিলেন ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। তাঁর এ দুর্ভোগের কথা জানতে পেরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করা হয়েছে। নতুন কৃত্রিম পা পাওয়ার পর এখন লাঠির সাহায্য ছাড়াই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  টোকিওতে ২৭ অক্টোবর তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন জাপানের প্রধানমন্ত্রী

চিকিৎসাসেবায় পাশে থাকার কথা জানালেন রিজভী

অনুষ্ঠানে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মীদের সাহায্য-সহযোগিতায় সবসময় এগিয়ে এসেছেন। নেতাকর্মীদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর রাখার ক্ষেত্রে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আন্তরিক ভূমিকা পালন করে আসছেন। তিনি সাধ্যমতো অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাঁদের পাশে দাঁড়ান।

আরও পড়ুনঃ  মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা, সামনের নম্বরপ্লেট লাগানোর শেষ সময় ১৫ নভেম্বর

২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় পা হারান সাইফুল

জানা গেছে, ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় পা হারান সাইফুল ইসলাম। এরপর দীর্ঘদিন কৃত্রিম পা ব্যবহার করে চলাফেরা করলেও একপর্যায়ে সেটি অকেজো হয়ে পড়ে। এতে স্বাভাবিক চলাফেরায় আবারও চরম সমস্যায় পড়েন তিনি।

সাইফুলের দুর্ভোগের বিষয়টি স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খানের মাধ্যমে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। পরে ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬