কেনিয়ায় ১৯০ শিশু ও এক প্রাপ্তবয়স্ককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন আলোচিত ধর্মগুরু পল ম্যাকেঞ্জি। অনুসারী ও তাঁদের সন্তানদের অনাহারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে সোমবার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন।
এ মামলায় ম্যাকেঞ্জির স্ত্রীসহ তাঁর ধর্মীয় গোষ্ঠীর আরও ২৮ জনকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে আসামিরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ম্যাকেঞ্জি ও অন্য আসামিদের সাজা আগামী ৬ নভেম্বর ঘোষণা করার কথা রয়েছে।
২০২৩ সালে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের প্রধান ম্যাকেঞ্জিকে গ্রেফতার করে কেনিয়ার পুলিশ।
প্রসিকিউশনের অভিযোগ, পৃথিবী ধ্বংস হওয়ার আগে স্বর্গে যাওয়ার জন্য অনুসারীদের নিজেদের ও সন্তানদের অনাহারে মৃত্যুবরণ করতে নির্দেশ দিয়েছিলেন ম্যাকেঞ্জি। তাঁর দাবি ছিল, এভাবে মারা গেলে শিশুরা ‘যিশুর সঙ্গে মিলিত’ হতে পারবে।
ম্যাকেঞ্জির দেওয়া তথ্যের ভিত্তিতে কেনিয়ার শাকাহোলা বন থেকে এ পর্যন্ত চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদকের নাম 

























