ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাচ্ছে রাশিয়া উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা সাজেকে বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪ মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ওয়েজ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্যাটিং বিপর্যয় সামলে বাভুমার রেকর্ড সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার লড়াকু প্রত্যাবর্তন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও অধিনায়ক টেম্বা বাভুমার দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। মার্কো জানসেনের সঙ্গে সপ্তম উইকেটে ১৩২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়েছেন বাভুমা। তাঁর এই ইনিংসে গড়েছে নতুন রেকর্ডও।

গবেরহার বৃষ্টিবিঘ্নিত টেস্টে একপর্যায়ে মাত্র ১১০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে জানসেনকে নিয়ে দলের হাল ধরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। প্রতিবেদন প্রকাশের সময় প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩০৬ রান। বাভুমা ১২২ এবং সিমন হারমার ২১ রানে অপরাজিত ছিলেন।

আরও পড়ুনঃ  আর্সেনালের বিপক্ষে খেলবেন নয়ার? চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বায়ার্ন

এই ইনিংসের মধ্য দিয়ে গবেরহায় দক্ষিণ আফ্রিকার প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে সেঞ্চুরি করেছেন বাভুমা। এর আগে ১৯৯২ সালে ভারতের বিপক্ষে এই মাঠে প্রোটিয়া অধিনায়ক হিসেবে কেপলার ওয়েসেলসের ৯২ রান ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের বলে ডিপ মিডউইকেটে চার মেরে ২২৬ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান বাভুমা।

টেস্ট ক্যারিয়ারে এটি বাভুমার পঞ্চম সেঞ্চুরি। ইনিংসটি সাজাতে তিনি ১১টি চার ও একটি ছক্কা হাঁকান। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি এবং অধিনায়ক হিসেবে এই সংস্করণে চতুর্থ শতক।

অন্য প্রান্তে দৃঢ় ব্যাটিংয়ে বাভুমাকে দারুণ সঙ্গ দেন জানসেন। তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তিন অঙ্ক ছোঁয়া হয়নি তাঁর। স্কট বোল্যান্ডের বলে আউট হওয়ার আগে ১০০ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮৫ রান করেন তিনি।

আরও পড়ুনঃ  ফ্লিকের চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় ইয়ামাল

অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আট নম্বরে ব্যাট করতে নামা ব্যাটারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন জানসেন। এই তালিকায় তাঁর আগে রয়েছেন ব্রায়ান ম্যাকমিলান। ১৯৯৮ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ৮৭ রান করেছিলেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার টপঅর্ডারকে চাপে ফেলে দারুণ বোলিং করেছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। ২৫ ওভারে ৬৩ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর তৃতীয় পাঁচ উইকেটের কীর্তি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

গবেরহায় টেস্টে পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় অস্ট্রেলীয় বোলার বোল্যান্ড। এর আগে ১৯৯৭ সালে জেসন গিলেস্পি ৫৪ রানে ৫ উইকেট নিয়ে এই কীর্তি গড়েছিলেন।

এ ছাড়া ৩৭ বছর ১৯০ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ পেসার হিসেবে এই কীর্তি অর্জন করেছেন বোল্যান্ড। তাঁর আগে ১৯০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯ বছর ২৩১ দিন বয়সে আট উইকেট নিয়েছিলেন ফ্র্যাঙ্ক লেভার।

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে বাভুমার সেঞ্চুরি ও জানসেনের কার্যকর ইনিংস স্বাগতিকদের লড়াইয়ে ফেরার সুযোগ তৈরি করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ব্যাটিং বিপর্যয় সামলে বাভুমার রেকর্ড সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার লড়াকু প্রত্যাবর্তন

আপডেটের সময়: ০৭:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও অধিনায়ক টেম্বা বাভুমার দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। মার্কো জানসেনের সঙ্গে সপ্তম উইকেটে ১৩২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়েছেন বাভুমা। তাঁর এই ইনিংসে গড়েছে নতুন রেকর্ডও।

গবেরহার বৃষ্টিবিঘ্নিত টেস্টে একপর্যায়ে মাত্র ১১০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে জানসেনকে নিয়ে দলের হাল ধরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। প্রতিবেদন প্রকাশের সময় প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩০৬ রান। বাভুমা ১২২ এবং সিমন হারমার ২১ রানে অপরাজিত ছিলেন।

আরও পড়ুনঃ  টেস্টে ম্যাকগ্রাকে পেছনে ফেলে স্টার্কের নতুন ইতিহাস

এই ইনিংসের মধ্য দিয়ে গবেরহায় দক্ষিণ আফ্রিকার প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে সেঞ্চুরি করেছেন বাভুমা। এর আগে ১৯৯২ সালে ভারতের বিপক্ষে এই মাঠে প্রোটিয়া অধিনায়ক হিসেবে কেপলার ওয়েসেলসের ৯২ রান ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের বলে ডিপ মিডউইকেটে চার মেরে ২২৬ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান বাভুমা।

টেস্ট ক্যারিয়ারে এটি বাভুমার পঞ্চম সেঞ্চুরি। ইনিংসটি সাজাতে তিনি ১১টি চার ও একটি ছক্কা হাঁকান। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি এবং অধিনায়ক হিসেবে এই সংস্করণে চতুর্থ শতক।

অন্য প্রান্তে দৃঢ় ব্যাটিংয়ে বাভুমাকে দারুণ সঙ্গ দেন জানসেন। তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তিন অঙ্ক ছোঁয়া হয়নি তাঁর। স্কট বোল্যান্ডের বলে আউট হওয়ার আগে ১০০ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮৫ রান করেন তিনি।

আরও পড়ুনঃ  আর্সেনালের বিপক্ষে খেলবেন নয়ার? চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বায়ার্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আট নম্বরে ব্যাট করতে নামা ব্যাটারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন জানসেন। এই তালিকায় তাঁর আগে রয়েছেন ব্রায়ান ম্যাকমিলান। ১৯৯৮ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ৮৭ রান করেছিলেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার টপঅর্ডারকে চাপে ফেলে দারুণ বোলিং করেছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। ২৫ ওভারে ৬৩ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর তৃতীয় পাঁচ উইকেটের কীর্তি।

আরও পড়ুনঃ  ভারতের প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা, নিয়োগ ঘিরে বিতর্ক