ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

দেশের বিশাল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।

শনিবার (১ আগস্ট) সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বরই উদ্বোধনের লক্ষ্য, তৃতীয় টার্মিনালের প্রস্তুতি শেষ হবে সময়মতো

এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হলে কারিগরি শিক্ষার সুযোগ আরও বাড়াতে হবে।

তিনি বলেন, শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে দেশের বিশাল মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব নয়। তাই দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

আরও পড়ুনঃ  হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষার অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে দেশে নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের কারিগরি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বিদেশি সহযোগিতা বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।

আরও পড়ুনঃ  সার্জিও গোরের ঢাকা সফর: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

অনুষ্ঠানে জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, জুলাইয়ের স্মৃতি কখনো মুছে যাবে না। দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদই বাংলাদেশের ভবিষ্যতের মূল শক্তি। এজন্য শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে, যাতে দেশের তরুণরা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

আপডেটের সময়: ০৯:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

দেশের বিশাল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।

শনিবার (১ আগস্ট) সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ  ‘সবাই মিলেমিশে খাই’ মন্তব্যের জেরে ৩ খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হলে কারিগরি শিক্ষার সুযোগ আরও বাড়াতে হবে।

তিনি বলেন, শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে দেশের বিশাল মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব নয়। তাই দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

আরও পড়ুনঃ  সরকারের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির

শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষার অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে দেশে নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের কারিগরি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বিদেশি সহযোগিতা বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিনিয়োগে গতি আনতে নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক, নতুন হার ৯.৫০ শতাংশ