ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 অধ্যক্ষের স্হায়ী বরখাস্তের দাবি অভিভাবক এবং এলাকাবাসীর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর লেবাননে বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানে ৩ ম্যাচ নিষিদ্ধ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানে ৩ ম্যাচ নিষিদ্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৯ সময় দেখুন

চলমান বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। দলের অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লাল কার্ড দেখার পর স্বয়ংক্রিয় এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে আরও দুই ম্যাচ যোগ করেছে ফিফার শৃঙ্খলা কমিটি। ফলে ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ থেকেও ছিটকে গেছেন।

আরও পড়ুনঃ  এমবাপ্পেকে ঘিরে বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা স্বপ্ন

দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ৫৫ ম্যাচে ১২ গোল করা জোয়ানে দলের আক্রমণভাগ ও মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত।

গত ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ৬১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে ৮৪তম মিনিটে ভিএআর পর্যালোচনার পর মেক্সিকোর রবের্তো আলভারাদোর ওপর গুরুতর ফাউলের অভিযোগে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

আরও পড়ুনঃ  ভিনিসিয়ুসের গোলে সমতা এনে বিরতিতে ব্রাজিল

ফিফা ঘটনাটিকে ‘গুরুতর ফাউল’ হিসেবে বিবেচনা করে অতিরিক্ত দুই ম্যাচ নিষেধাজ্ঞা দেয়। তবে দক্ষিণ আফ্রিকা চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।

ম্যাচ শেষে কোচ হুগো ব্রুস লাল কার্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, সিদ্ধান্তটি বিতর্কিত ছিল এবং ঘটনাটি সরাসরি লাল কার্ডের মতো গুরুতর নয়।

আরও পড়ুনঃ  সমর্থকদের মাঠে প্রবেশ না করতে দেওয়ার অনুরোধ করেছে আর্জেন্টিনা সরকার

এখন দক্ষিণ আফ্রিকার সামনে কঠিন সমীকরণ। বৃহস্পতিবার আটলান্টায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে তারা। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 অধ্যক্ষের স্হায়ী বরখাস্তের দাবি অভিভাবক এবং এলাকাবাসীর

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানে ৩ ম্যাচ নিষিদ্ধ

আপডেটের সময়: ০৯:৪৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চলমান বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। দলের অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লাল কার্ড দেখার পর স্বয়ংক্রিয় এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে আরও দুই ম্যাচ যোগ করেছে ফিফার শৃঙ্খলা কমিটি। ফলে ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ থেকেও ছিটকে গেছেন।

আরও পড়ুনঃ  এমবাপ্পেকে ঘিরে বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা স্বপ্ন

দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ৫৫ ম্যাচে ১২ গোল করা জোয়ানে দলের আক্রমণভাগ ও মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত।

গত ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ৬১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে ৮৪তম মিনিটে ভিএআর পর্যালোচনার পর মেক্সিকোর রবের্তো আলভারাদোর ওপর গুরুতর ফাউলের অভিযোগে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

আরও পড়ুনঃ  ম্যাচ শেষে উত্তেজনা: শ্রীলঙ্কার ক্রিকেটারকে ধাক্কা দিলেন সূর্যবংশী

ফিফা ঘটনাটিকে ‘গুরুতর ফাউল’ হিসেবে বিবেচনা করে অতিরিক্ত দুই ম্যাচ নিষেধাজ্ঞা দেয়। তবে দক্ষিণ আফ্রিকা চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।

ম্যাচ শেষে কোচ হুগো ব্রুস লাল কার্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, সিদ্ধান্তটি বিতর্কিত ছিল এবং ঘটনাটি সরাসরি লাল কার্ডের মতো গুরুতর নয়।

আরও পড়ুনঃ  রাত ১টায় সুইজারল্যান্ডের মুখোমুখি কাতার