রাজধানীজুড়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে গত দুই দিনে ৩ হাজার ৫১২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৯৯৩টি যানবাহন ডাম্পিং এবং ৪৪৯টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির তথ্যানুযায়ী, ট্রাফিক-ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৬২৩টি মামলা হয়েছে। এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫৯৭টি, ট্রাফিক-মিরপুরে ৫৬৭টি, ট্রাফিক-তেজগাঁওয়ে ৫২৪টি, ট্রাফিক-উত্তরায় ৪৩৯টি, ট্রাফিক-গুলশানে ৪০৫টি, ট্রাফিক-লালবাগে ২৬৫টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 























