ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের সৌদি আরবে বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৪; দুই বাংলাদেশিসহ আহত ১০ মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত আরও ২ জমি নিয়ে বিরোধে আটকে প্রতিমা বিসর্জন, ডিসির বৈঠকেও মেলেনি সমাধান বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে বলিউড, নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও সশস্ত্র কমান্ডো নিরাপত্তা নিয়ে সরাইল থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর অন্তর্বর্তীকালীন জামিন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৭২ সময় দেখুন

 

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী দুটি পৃথক হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আরও পড়ুনঃ  খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চল

জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুনের দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে অধস্তন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে পৃথক আবেদন করেন। শুনানিতে তাঁর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নেন, আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

আরও পড়ুনঃ  কারাগারে থেকেও বলিউডে হামলা-হুমকির অভিযোগ, কে এই লরেন্স বিষ্ণোই?

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলাতেও আইভীকে গ্রেপ্তার দেখানো হয় এবং সেসব মামলায় তিনি বিভিন্ন সময় জামিন পান। তবে সেই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে বিষয়টি বিচারাধীন অবস্থায় থাকে।

সর্বশেষ হাইকোর্টের এই আদেশে সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর বৈধতা নিয়ে রুল জারি করা হয়েছে, যেখানে আদালত জানতে চেয়েছে—এই প্রক্রিয়া আইনগতভাবে সঠিক ছিল কি না।

আরও পড়ুনঃ  বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাচ্ছে রাশিয়া

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে টানা তিনবার নির্বাচিত হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের

দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর অন্তর্বর্তীকালীন জামিন

আপডেটের সময়: ১২:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

 

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী দুটি পৃথক হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আরও পড়ুনঃ  খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চল

জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুনের দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে অধস্তন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে পৃথক আবেদন করেন। শুনানিতে তাঁর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নেন, আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

আরও পড়ুনঃ  এফডিআই বাড়লেও নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৪.৭৭ শতাংশ

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলাতেও আইভীকে গ্রেপ্তার দেখানো হয় এবং সেসব মামলায় তিনি বিভিন্ন সময় জামিন পান। তবে সেই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে বিষয়টি বিচারাধীন অবস্থায় থাকে।

সর্বশেষ হাইকোর্টের এই আদেশে সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর বৈধতা নিয়ে রুল জারি করা হয়েছে, যেখানে আদালত জানতে চেয়েছে—এই প্রক্রিয়া আইনগতভাবে সঠিক ছিল কি না।

আরও পড়ুনঃ  ৯৩ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প; ভাঙতেই ব্যয় ৪৫ কোটি টাকা

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে টানা তিনবার নির্বাচিত হন।