ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় সিকদার গ্রুপের এমডি রন হক সিকদারের মৃত্যু

সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার আর নেই। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সোমবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, লিভারের জটিলতা নিয়ে প্রায় এক সপ্তাহ আগে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থাতেই স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা

ব্যবসায়ী মহলে পরিচিত রন হক সিকদার সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিতর্কে আলোচনায় ছিলেন। তার বিরুদ্ধে ঋণ অনিয়ম, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ ওঠে, যা নিয়ে বিভিন্ন সময় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান ছিল।

২০২৪ সালে দুর্নীতি দমন কমিশন তার ও তার ভাই রিক হক সিকদারের বিরুদ্ধে প্রায় ৭১ কোটি টাকা পাচারের অভিযোগে দুটি মামলা করে এবং পরে অভিযোগপত্র অনুমোদন করে। অভিযোগে বলা হয়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে সীমার বাইরে ব্যয় করা অর্থ পরবর্তীতে বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সমন্বয় করা হয়।

আরও পড়ুনঃ  বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

এর আগে ২০২০ সালে একটি ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পাশাপাশি আর্থিক অনিয়ম ও মানিলন্ডারিং সংক্রান্ত একাধিক অভিযোগও তখন আলোচনায় আসে।

আরও পড়ুনঃ  আগুনের খবরে তিন মন্ত্রীকে ফোন, কাউকেই পাননি ডেপুটি স্পিকার

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে রন হক সিকদারকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিলেন।

তার মৃত্যুতে ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় সিকদার গ্রুপের এমডি রন হক সিকদারের মৃত্যু

আপডেটের সময়: ১২:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার আর নেই। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সোমবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, লিভারের জটিলতা নিয়ে প্রায় এক সপ্তাহ আগে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থাতেই স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার

ব্যবসায়ী মহলে পরিচিত রন হক সিকদার সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিতর্কে আলোচনায় ছিলেন। তার বিরুদ্ধে ঋণ অনিয়ম, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ ওঠে, যা নিয়ে বিভিন্ন সময় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান ছিল।

২০২৪ সালে দুর্নীতি দমন কমিশন তার ও তার ভাই রিক হক সিকদারের বিরুদ্ধে প্রায় ৭১ কোটি টাকা পাচারের অভিযোগে দুটি মামলা করে এবং পরে অভিযোগপত্র অনুমোদন করে। অভিযোগে বলা হয়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে সীমার বাইরে ব্যয় করা অর্থ পরবর্তীতে বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সমন্বয় করা হয়।

আরও পড়ুনঃ  আগুনের খবরে তিন মন্ত্রীকে ফোন, কাউকেই পাননি ডেপুটি স্পিকার

এর আগে ২০২০ সালে একটি ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পাশাপাশি আর্থিক অনিয়ম ও মানিলন্ডারিং সংক্রান্ত একাধিক অভিযোগও তখন আলোচনায় আসে।

আরও পড়ুনঃ  গাজায় শীতের নির্মম আঘাত, প্রাণ গেল ৯ মাসের শিশু কিনানের