
দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে স্বামীকে হত্যার পর মরদেহ ৬ টুকরো করার ঘটনায় স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালে ঢাকার মহাখালী এলাকায় দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর ঘটনাটি আড়াল করতে মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। পরে মহাখালীর আমতলী সড়ক, এনা বাস কাউন্টারের সামনে ও বনানী-১১ এলাকার লেকসহ বিভিন্ন স্থান থেকে মরদেহের অংশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ, পারিপার্শ্বিক আলামত ও যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ফলে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষ জানায়, উপস্থাপিত সব প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 




















