ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস জ্বালানি সংকটে আফ্রিকাসহ বিকল্প উৎসের দিকে নজর সরকারের অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে এই সরকারকেও পালাতে হবে: শফিকুর রহমান কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৩ শাপলা চত্বর থেকে চট্টগ্রামমুখী ১১ দলের লং মার্চ শুরু শনিবার ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে ১০ লাখ ঋণে উদ্যোক্তা হওয়ার সুযোগ, সফল হলে মিলবে আরও ১০ লাখ সৈয়দপুরে নতুন উপ-শাখা চালু করল মিডল্যান্ড ব্যাংক সীমান্তে জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধ কৃষক, শরীরে গুলি নিয়ে চমেকে ৫০০ বছরের পুরোনো মানচিত্রে বদল, নতুন বিশ্বচিত্রে আফ্রিকার আয়তন আরও স্পষ্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ধর্ম আলাদা হলেও মানবকল্যাণই সবার লক্ষ্য: কৃষিমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, মানুষের ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু মানবকল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেওয়াই সবার অভিন্ন লক্ষ্য।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সব ধর্মের মানুষের সমান অধিকার

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এ দেশের সমান অংশীদার। দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে গড়ে তোলার দায়িত্বও সবার।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাৎ চান ট্রাম্প

তিনি বলেন, ‘এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সবার।’ যারা এ দেশে বসবাস করেন, সবাই এ দেশের মালিক। তাই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্বও সবার।

আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ

মন্ত্রী বলেন, পূর্বসূরিরা একটি সুন্দর দেশ রেখে গেছেন। আগামী প্রজন্মের জন্য আরও উন্নত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আরও পড়ুনঃ  ৫০০ বছরের পুরোনো মানচিত্রে বদল, নতুন বিশ্বচিত্রে আফ্রিকার আয়তন আরও স্পষ্ট

হিন্দু-মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ হবে। এর মাধ্যমে আগামী প্রজন্ম আরও সুন্দর একটি বাংলাদেশ উপভোগ করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কৃষিমন্ত্রী বলেন, সমাজে কিছু অসাধু ও দুষ্কৃতিকারী মানুষ সব সময়ই ছিল এবং এখনো রয়েছে। তবে দেশের অধিকাংশ মানুষ ন্যায়, কল্যাণ ও সুন্দরের পক্ষে।

অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো মানুষগুলো একসঙ্গে দাঁড়ালে কোনো অন্যায় বা অপশক্তি সমাজে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

আরও পড়ুনঃ  সয়াবিন তেলের দাম বাড়ল

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি কুমিল্লার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও জেলা প্রশাসক মিজ রোজী আক্তার।

এ সময় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্যসচিব শ্রী দিলীপ নাগ কানাই, যুগ্ম আহ্বায়ক শ্রী সুব্রত চৌধুরী তপু ও শ্রী সঞ্জিত দেবনাথ, কুমিল্লার সনাতনী সমাজের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন কৃষিমন্ত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

ধর্ম আলাদা হলেও মানবকল্যাণই সবার লক্ষ্য: কৃষিমন্ত্রী

আপডেটের সময়: ০৫:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, মানুষের ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু মানবকল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেওয়াই সবার অভিন্ন লক্ষ্য।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সব ধর্মের মানুষের সমান অধিকার

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এ দেশের সমান অংশীদার। দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে গড়ে তোলার দায়িত্বও সবার।

আরও পড়ুনঃ  তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে: রিজভী

তিনি বলেন, ‘এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সবার।’ যারা এ দেশে বসবাস করেন, সবাই এ দেশের মালিক। তাই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্বও সবার।

আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ

মন্ত্রী বলেন, পূর্বসূরিরা একটি সুন্দর দেশ রেখে গেছেন। আগামী প্রজন্মের জন্য আরও উন্নত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাৎ চান ট্রাম্প

হিন্দু-মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ হবে। এর মাধ্যমে আগামী প্রজন্ম আরও সুন্দর একটি বাংলাদেশ উপভোগ করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কৃষিমন্ত্রী বলেন, সমাজে কিছু অসাধু ও দুষ্কৃতিকারী মানুষ সব সময়ই ছিল এবং এখনো রয়েছে। তবে দেশের অধিকাংশ মানুষ ন্যায়, কল্যাণ ও সুন্দরের পক্ষে।

অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো মানুষগুলো একসঙ্গে দাঁড়ালে কোনো অন্যায় বা অপশক্তি সমাজে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

আরও পড়ুনঃ  বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী