ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ ‘বাকশাল’ নামে গরু জবাই, আম্মারের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোজ পিওকের মানুষ জম্মু-কাশ্মীরের সঙ্গে যুক্ত হতে চাইত: ওমর আবদুল্লাহ গ্যাস সংকট কাটাতে অবকাঠামো তৈরিতে লাগবে দুই বছর: বাণিজ্যমন্ত্রী শুধু কাবিননামায় সই নয়, বিয়ের বৈধতার জন্য প্রয়োজন ইজাব-কবুল বক্স অফিসে দারুণ সাড়া ‘আওয়ারাপন ২’-এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির রবিউল আউয়াল: নবীপ্রেমে জেগে উঠুক হৃদয়, সুন্নাহয় সাজুক জীবন ‘বাচ্চারা এটি ব্যবহার করবে কীভাবে?’—নিজ গ্রামের স্কুলের টয়লেট দেখে ক্ষুব্ধ জেন-জি আন্দোলনের নেতা ২৫ মেধাবী শিক্ষার্থীকে ডিসির অভিনন্দন, চিঠির সঙ্গে বই-ফুল-মিষ্টি গুলিতে বদলে গেছে জীবন, চিকিৎসার খরচ চালাতে হিমশিম জুলাইযোদ্ধা ইমরানের পরিবার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ধানমন্ডি-৩২ এ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ এবং শিঙাড়া বিতরণের অভিযোগে তিন ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে ধানমন্ডি থানা-পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে সড়কের প্রবেশমুখে এসব ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মারধরের শিকার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরের প্রবেশমুখে এক রিকশাচালক মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় আ ন ম আয়াস নামের এক ব্যক্তি তার কাছে গিয়ে মোবাইল ফোনটি পরীক্ষা করেন। ওই ভিডিও যুবলীগের এক ব্যক্তিকে পাঠানো হয়েছে—এমন অভিযোগ তুলে তার সঙ্গে থাকা কয়েকজন রিকশাচালককে মারধর করেন।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই রিকশাচালককে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

এ সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এর কিছুক্ষণ পর বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিতরণ করা হচ্ছে—এমন অভিযোগে আরও একজনকে মারধর করা হয়। ওই ব্যক্তির হাতে একটি ব্যাগ ছিল এবং ব্যাগের ভেতরে শিঙাড়া পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মারধরের একপর্যায়ে তিনিও সেখান থেকে পালিয়ে যান।

ফুল দিতে এসে আটক

এর আগে শনিবার সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

আরও পড়ুনঃ  ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ১৩ মরদেহ উদ্ধার

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

‘অপতৎপরতা ঠেকাতে অবস্থান’

আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য তারা সেখানে অবস্থান করছেন। কাউকে সন্দেহ হলে পুলিশের কাছে তুলে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

মব সৃষ্টি করে কাউকে মারধর করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে আয়াস বলেন, তিনি মব সৃষ্টি করছেন না; আওয়ামী লীগ ও যুবলীগের কাউকে পেলে ধরে পুলিশের কাছে সোপর্দ করছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আ ন ম আয়াস নিজেকে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ)-এর সদস্যসচিব হিসেবে পরিচয় দেন। তার সঙ্গে থাকা ব্যক্তিরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ বলেও পরিচয় দিয়েছেন।

ধানমন্ডি-৩২ এলাকায় বাড়তি নিরাপত্তা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, ধানমন্ডি-৩২ এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে।

এদিকে ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি-৩২ এলাকায় সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ

ধানমন্ডি-৩২ এ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১

আপডেটের সময়: ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ এবং শিঙাড়া বিতরণের অভিযোগে তিন ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে ধানমন্ডি থানা-পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে সড়কের প্রবেশমুখে এসব ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মারধরের শিকার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরের প্রবেশমুখে এক রিকশাচালক মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় আ ন ম আয়াস নামের এক ব্যক্তি তার কাছে গিয়ে মোবাইল ফোনটি পরীক্ষা করেন। ওই ভিডিও যুবলীগের এক ব্যক্তিকে পাঠানো হয়েছে—এমন অভিযোগ তুলে তার সঙ্গে থাকা কয়েকজন রিকশাচালককে মারধর করেন।

আরও পড়ুনঃ  ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ১৩ মরদেহ উদ্ধার

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই রিকশাচালককে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

এ সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এর কিছুক্ষণ পর বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিতরণ করা হচ্ছে—এমন অভিযোগে আরও একজনকে মারধর করা হয়। ওই ব্যক্তির হাতে একটি ব্যাগ ছিল এবং ব্যাগের ভেতরে শিঙাড়া পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মারধরের একপর্যায়ে তিনিও সেখান থেকে পালিয়ে যান।

ফুল দিতে এসে আটক

এর আগে শনিবার সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

আরও পড়ুনঃ  হাওরে জলাবদ্ধতা, ১৯৮ হেক্টর জমিতে আমন চাষ নিয়ে অনিশ্চয়তা

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

‘অপতৎপরতা ঠেকাতে অবস্থান’

আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য তারা সেখানে অবস্থান করছেন। কাউকে সন্দেহ হলে পুলিশের কাছে তুলে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

মব সৃষ্টি করে কাউকে মারধর করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে আয়াস বলেন, তিনি মব সৃষ্টি করছেন না; আওয়ামী লীগ ও যুবলীগের কাউকে পেলে ধরে পুলিশের কাছে সোপর্দ করছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  অটোরিকশাকে ধাক্কা দিয়ে শোরুমে ট্রাক, প্রাণ গেল ২ জনের