আজ শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেবেন।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, সকাল ৯টায় রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর ১২টার দিকে তিনি ত্রিশালে পৌঁছে বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
এরপর জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল আয়োজনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিকেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এদিকে সফরকে ঘিরে ময়মনসিংহজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিবেদকের নাম 




















