ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নতুন ঋণের পথে বাংলাদেশ, কাল থেকেই আইএমএফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করতে ঢাকায় এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ১২ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আইএমএফের মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান ইভো ক্রজনার

রোববার (১২ জুলাই) থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করবে আইএমএফ। এদিন সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। আলোচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্ভাব্য নতুন বেতনকাঠামোও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসতে পারে।

আরও পড়ুনঃ  ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু

সরকার তিন বছর মেয়াদি নতুন ঋণ কর্মসূচির আওতায় ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার সহায়তা পাওয়ার আশা করছে। এই অর্থ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক মুদ্রার চাপ মোকাবিলা এবং চলমান অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে ব্যবহার করা হবে। এ লক্ষ্যে গত ৯ জুন আইএমএফের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক নিয়ে আলোচনা হবে। সদ্য ঘোষিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে করছাড়ের যৌক্তিকতা, রাজস্ব আহরণের অগ্রগতি, আয়কর ও ভ্যাট সংস্কার, কর-ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের সংস্কার পরিকল্পনা গুরুত্ব পাবে। পাশাপাশি ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতিও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, শহিদ পরিবারকে সম্মাননা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়েও আলাদা মূল্যায়ন করবে আইএমএফ। সরকারি কর্মচারীর সংখ্যা, নতুন নিয়োগ পরিকল্পনা, বর্তমান বেতনকাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতার আর্থিক প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হতে পারে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতেও পৃথক পর্যালোচনা হবে। বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ, জ্বালানি আমদানির ব্যয়, বিদ্যুতের মূল্য সমন্বয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর আর্থিক অবস্থা, প্রাকৃতিক গ্যাসে ভর্তুকি এবং পেট্রোবাংলাকে দেওয়া সরকারি সহায়তাসহ পুরো জ্বালানি খাতের অর্থনৈতিক প্রবাহ বিশ্লেষণ করবে সংস্থাটি।

আরও পড়ুনঃ  মিরাজের সেঞ্চুরিতে আত্মবিশ্বাস বাড়বে, বললেন টাইগার অলরাউন্ডার

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এই সফরের মাধ্যমে সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচির শর্ত, অগ্রাধিকার এবং সংস্কার-সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে সরকারও সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি আইএমএফের সামনে তুলে ধরবে।

ঢাকা সফর শেষে আইএমএফের প্রতিনিধিদল ওয়াশিংটনে সংস্থাটির সদর দপ্তরে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে। সেই মূল্যায়ন ইতিবাচক হলে আগামী অক্টোবরে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার পর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে আরেকটি মিশন বাংলাদেশ সফরে আসতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

নতুন ঋণের পথে বাংলাদেশ, কাল থেকেই আইএমএফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেটের সময়: ০৭:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করতে ঢাকায় এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ১২ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আইএমএফের মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান ইভো ক্রজনার

রোববার (১২ জুলাই) থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করবে আইএমএফ। এদিন সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। আলোচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্ভাব্য নতুন বেতনকাঠামোও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসতে পারে।

আরও পড়ুনঃ  আইসিইউতে হাতকড়া পরানো ছবি ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

সরকার তিন বছর মেয়াদি নতুন ঋণ কর্মসূচির আওতায় ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার সহায়তা পাওয়ার আশা করছে। এই অর্থ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক মুদ্রার চাপ মোকাবিলা এবং চলমান অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে ব্যবহার করা হবে। এ লক্ষ্যে গত ৯ জুন আইএমএফের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক নিয়ে আলোচনা হবে। সদ্য ঘোষিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে করছাড়ের যৌক্তিকতা, রাজস্ব আহরণের অগ্রগতি, আয়কর ও ভ্যাট সংস্কার, কর-ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের সংস্কার পরিকল্পনা গুরুত্ব পাবে। পাশাপাশি ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতিও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, শহিদ পরিবারকে সম্মাননা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়েও আলাদা মূল্যায়ন করবে আইএমএফ। সরকারি কর্মচারীর সংখ্যা, নতুন নিয়োগ পরিকল্পনা, বর্তমান বেতনকাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতার আর্থিক প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হতে পারে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতেও পৃথক পর্যালোচনা হবে। বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ, জ্বালানি আমদানির ব্যয়, বিদ্যুতের মূল্য সমন্বয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর আর্থিক অবস্থা, প্রাকৃতিক গ্যাসে ভর্তুকি এবং পেট্রোবাংলাকে দেওয়া সরকারি সহায়তাসহ পুরো জ্বালানি খাতের অর্থনৈতিক প্রবাহ বিশ্লেষণ করবে সংস্থাটি।

আরও পড়ুনঃ  গোপনে বিয়ে করেছিলেন রামগোপাল ভার্মা ও ঊর্মিলা? নতুন দাবিতে চাঞ্চল্য