ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারি এবং এ বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, দীর্ঘ ১১ বছর পর নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করলেও প্রজ্ঞাপন জারিতে বিলম্ব অনিশ্চয়তা তৈরি করছে।

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্যসচিব আশিকুল ইসলাম। তারা সরকারের নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে এ পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

বিবৃতিতে বলা হয়, নতুন পে-স্কেল কার্যকরের প্রত্যাশাকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি চাপের মুখে পড়েছেন। ফলে অনেক প্রয়োজনীয় পণ্য এখন নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

আরও পড়ুনঃ  জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

সংগঠনটির মতে, পে-স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা এবং এ নিয়ে বিভিন্ন গুজব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে। তাই দ্রুত নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।

এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত দুই মিনিটের সাক্ষাতের সুযোগ চেয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। ওই সাক্ষাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ ১১ বছরের বঞ্চনা, বাস্তব জীবনসংগ্রাম, ন্যায্য প্রত্যাশা এবং নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে সংগঠনের মতামত ও প্রস্তাব সরাসরি তুলে ধরতে চান তারা।

আরও পড়ুনঃ  ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার কড়া জবাবের হুঁশিয়ারি আরাগচির

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দ্রুত প্রজ্ঞাপন জারি হলে প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেছে সংগঠনটি।

শেষে, নবম পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রত্যাশা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

আপডেটের সময়: ০২:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারি এবং এ বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, দীর্ঘ ১১ বছর পর নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করলেও প্রজ্ঞাপন জারিতে বিলম্ব অনিশ্চয়তা তৈরি করছে।

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্যসচিব আশিকুল ইসলাম। তারা সরকারের নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে এ পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

বিবৃতিতে বলা হয়, নতুন পে-স্কেল কার্যকরের প্রত্যাশাকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি চাপের মুখে পড়েছেন। ফলে অনেক প্রয়োজনীয় পণ্য এখন নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

আরও পড়ুনঃ  ইবিএলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ

সংগঠনটির মতে, পে-স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা এবং এ নিয়ে বিভিন্ন গুজব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে। তাই দ্রুত নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।

এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত দুই মিনিটের সাক্ষাতের সুযোগ চেয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। ওই সাক্ষাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ ১১ বছরের বঞ্চনা, বাস্তব জীবনসংগ্রাম, ন্যায্য প্রত্যাশা এবং নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে সংগঠনের মতামত ও প্রস্তাব সরাসরি তুলে ধরতে চান তারা।

আরও পড়ুনঃ  স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণ মন্ত্রী