ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন? গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু নির্মাণের আড়াই বছর পর যাত্রা শুরু রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে নতুন নীতিমালা কঠোর হচ্ছে সুগন্ধি চাল রপ্তানির শর্ত, ৩ দিনের মধ্যে দিতে হবে তথ্য লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষকের ওপর হামলা, প্রধান অভিযুক্ত গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে ইউএন উইমেনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার জানিয়েছে বাংলাদেশ।

এ লক্ষ্যে সংস্থাটির সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আরও পড়ুনঃ  ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের বাড়তি নিরাপত্তা

বৈঠকে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘদিনের অগ্রগতির কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করা হয়। এছাড়া বর্তমান সরকারের অধীনে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  লোডশেডিং ঘিরে নাশকতার শঙ্কা, বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর চিঠি

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতার অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

তিনি নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের অবদানেরও প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  গাবতলীতে কাভার্ড ভ্যানে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে নিহত ১

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য মানবিক সহায়তায় অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

আপডেটের সময়: ০২:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে ইউএন উইমেনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার জানিয়েছে বাংলাদেশ।

এ লক্ষ্যে সংস্থাটির সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক

বৈঠকে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘদিনের অগ্রগতির কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করা হয়। এছাড়া বর্তমান সরকারের অধীনে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  গাবতলীতে কাভার্ড ভ্যানে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে নিহত ১

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতার অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

তিনি নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের অবদানেরও প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  কেন অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করল ১১ দলীয় জোট