ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অংশ নিলেন বিভিন্ন দেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের বরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় মেলাটি।

মূলত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর ম্যাচমেকিংয়ের সুযোগ তৈরি করতেই এ আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, নেপাল ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, চেম্বার প্রতিনিধি ও পেশাজীবীরা মেলায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জাফে এবং ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেটর কেলি লোফলার।

আরও পড়ুনঃ  ইমরান খানের বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক

বক্তারা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং বিভিন্ন দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কেলি লোফলার তাঁর বক্তব্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা তুলে ধরেন।

অন্যদিকে ড. জিয়াউদ্দিন আহমেদ মার্কিন অর্থনীতি ও বিজ্ঞানে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি স্থপতি ফজলুর রহমান খান, খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান এবং ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা জাওয়েদ করিমসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির অর্জনের কথাও তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন এড শিরান

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের জন্য যুক্তরাষ্ট্র যেমন একটি বড় বাজার, তেমনি বাংলাদেশও মার্কিন পণ্যের বাজার সম্প্রসারণ করছে। তাঁর মতে, এ মেলা দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করছে।

গ্রেটার নিউইয়র্ক চেম্বারের ২৫ বছরের এক্সপো আয়োজনের অভিজ্ঞতার কথা তুলে ধরে মার্ক জাফে বলেন, বাংলাদেশ-ইউএস চেম্বারের সঙ্গে গত পাঁচ বছরের ধারাবাহিক অংশীদারিত্ব বড় ও ছোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন ব্যবসায়িক সংযোগ তৈরিতে ভূমিকা রাখছে।

এবারের মেলার অন্যতম আকর্ষণ ছিল ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) ম্যাচমেকিং প্রোগ্রাম। এর মাধ্যমে ব্যবসায়ীরা সরাসরি বিদেশি ক্রেতা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ, নতুন চুক্তি এবং পণ্য প্রদর্শনের সুযোগ পান।

আরও পড়ুনঃ  মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

মেলায় বাণিজ্যবিষয়ক বিভিন্ন সেমিনারের পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, ফিন্যান্স অ্যান্ড রেমিট্যান্স ফোরাম ২০২৬’। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাপ্লাই চেইন ব্যবস্থাপনা এবং প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) বিনিয়োগ নিয়ে কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, বহুদেশীয় ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হওয়া এই এক্সপোর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি এবং নতুন বাণিজ্য সম্ভাবনা আরও বাড়বে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অংশ নিলেন বিভিন্ন দেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা

আপডেটের সময়: ০৯:৫৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের বরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় মেলাটি।

মূলত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর ম্যাচমেকিংয়ের সুযোগ তৈরি করতেই এ আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, নেপাল ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, চেম্বার প্রতিনিধি ও পেশাজীবীরা মেলায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জাফে এবং ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেটর কেলি লোফলার।

আরও পড়ুনঃ  মারিবে হুথিদের সঙ্গে সংঘর্ষে ৮০ জনের বেশি নিহত, ধ্বংস ৯ সামরিক যান