ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী যুক্তরাষ্ট্রে ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যা আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত প্রক্সি দিয়ে লিখিত-মৌখিক পরীক্ষা, যোগদান করতে এসে ধরা একাদশ শ্রেণিতে যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ ২ মাস পর দেশে ফিরলেন শাকিব খান মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী শাহরুখের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে ‘আপত্তি’ ঐশ্বরিয়ার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: স্পিকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অর্থপাচারসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের বিস্তার ঘটেছে। সর্বশেষ অনুষ্ঠিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় জাতীয় সংসদের এলডি হলে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত সংগীত সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্পিকার এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রিজার্ভে স্বস্তি, ৩৭.৪১ বিলিয়ন ডলারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত

অনুষ্ঠানে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপসহ সংগঠনটির প্রতিনিধিদল অংশ নেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।

আইপিইউর ভূমিকা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৮৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি মানবাধিকার সংরক্ষণ এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও আইপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  ছয় জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা একটি দেশ। এ কারণে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় আইপিইউ বাংলাদেশের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈশ্বিক পরিস্থিতি প্রসঙ্গে স্পিকার বলেন, জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাবের মুখোমুখি হচ্ছে। সংসদীয় নেতৃত্ব বিকাশের মাধ্যমে আইপিইউ এসব বৈশ্বিক সংকট মোকাবিলায় গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ নিজেদের ভাগ্যোন্নয়ন ও মানবিক মর্যাদা সুরক্ষায় ভোটাধিকার প্রয়োগ করেছে।

আরও পড়ুনঃ  পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

তিনি আরও বলেন, সংসদ গণতন্ত্রের অন্যতম ভিত্তি। মানবাধিকার ও আইনের শাসন সুরক্ষায় সংসদকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।

আলোচনা পর্ব শেষে নেত্রকোনার বিরিশিরি একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্পিকারসহ আমন্ত্রিত অতিথিরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এতে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপসহ প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী

নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: স্পিকার

আপডেটের সময়: ০৮:০০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অর্থপাচারসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের বিস্তার ঘটেছে। সর্বশেষ অনুষ্ঠিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় জাতীয় সংসদের এলডি হলে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত সংগীত সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্পিকার এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  মায়ের জন্মদিনে অপূর্ব, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়’

অনুষ্ঠানে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপসহ সংগঠনটির প্রতিনিধিদল অংশ নেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।

আইপিইউর ভূমিকা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৮৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি মানবাধিকার সংরক্ষণ এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও আইপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়ায়, খুলছে শ্রমবাজার

তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা একটি দেশ। এ কারণে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় আইপিইউ বাংলাদেশের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈশ্বিক পরিস্থিতি প্রসঙ্গে স্পিকার বলেন, জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাবের মুখোমুখি হচ্ছে। সংসদীয় নেতৃত্ব বিকাশের মাধ্যমে আইপিইউ এসব বৈশ্বিক সংকট মোকাবিলায় গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ নিজেদের ভাগ্যোন্নয়ন ও মানবিক মর্যাদা সুরক্ষায় ভোটাধিকার প্রয়োগ করেছে।

আরও পড়ুনঃ  আওয়ামী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে?