ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নির্মাণকাজে মর্মান্তিক দুর্ঘটনা: খিলগাঁওয়ে ছয় তলা থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি সরকারি উচ্চ বিদ্যালয় ভবনে কাজ করার সময় ছয় তলা থেকে নিচে পড়ে মো. শামীম (২২) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে খিলগাঁও আনসার ক্যাম্প সংলগ্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  সাগরে লঘুচাপ, উপকূলে ঝড়-বৃষ্টির শঙ্কা; ৩ নম্বর সতর্ক সংকেত

নিহত শামীম ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সাদিকুল ইসলামের ছেলে। তিনি নির্মাণাধীন ভবনেই অবস্থান করে শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুল জানান, সকালে ভবনের ছয় তলায় ক্রেনের মাধ্যমে ইট-বালু উপরে তোলার কাজ করছিলেন শামীম। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  গ্রিসের কাছে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫

তিনি আরও জানান, ঠিক কীভাবে শামীম নিচে পড়ে গেছেন তা কেউ প্রত্যক্ষ করেননি। নিচে থাকা শ্রমিকরাই প্রথম বিষয়টি টের পান। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানের খরচে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  রপ্তানিতে প্রবৃদ্ধি, তবে ইউরোপের বাজারে ধীরগতি ও পণ্য বৈচিত্র্যে ঘাটতি

তবে শামীম কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করতেন—এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে রাজি হননি রাকিবুল।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

নির্মাণকাজে মর্মান্তিক দুর্ঘটনা: খিলগাঁওয়ে ছয় তলা থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

আপডেটের সময়: ০৮:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি সরকারি উচ্চ বিদ্যালয় ভবনে কাজ করার সময় ছয় তলা থেকে নিচে পড়ে মো. শামীম (২২) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে খিলগাঁও আনসার ক্যাম্প সংলগ্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  গ্রিসের কাছে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫

নিহত শামীম ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সাদিকুল ইসলামের ছেলে। তিনি নির্মাণাধীন ভবনেই অবস্থান করে শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুল জানান, সকালে ভবনের ছয় তলায় ক্রেনের মাধ্যমে ইট-বালু উপরে তোলার কাজ করছিলেন শামীম। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

তিনি আরও জানান, ঠিক কীভাবে শামীম নিচে পড়ে গেছেন তা কেউ প্রত্যক্ষ করেননি। নিচে থাকা শ্রমিকরাই প্রথম বিষয়টি টের পান। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানের খরচে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  রাজধানীতে ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার