ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে এ দায়িত্ব দিয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

শনিবার সন্ধ্যায় আইজেনকটকে সিদ্ধান্তের কথা জানানো হয়। রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর নতুন সরকার গঠনের পথ নির্ধারণে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট হারজগ। একই সময়ে জোট গঠনের চেষ্টা চালিয়ে যান নেতানিয়াহুও।

আরও পড়ুনঃ  সাফ উদ্বোধনী ম্যাচে নাটকীয় লড়াই

ইসরায়েলে সরকার গঠনের জন্য নেসেটের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।

আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন পেলে আইজেনকটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত হতে পারে।

আরও পড়ুনঃ  ইউরোপজুড়ে যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি, একাধিক ফ্লাইটের জরুরি অবতরণ

নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট এ সময় আরও ১৪ দিন বাড়াতে পারবেন। এই সময়ের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে নীতিগত দাবি, মন্ত্রিত্ব ও জোটের শর্ত নিয়ে আলোচনা করবেন তিনি।

আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে একই দায়িত্ব দিতে পারবেন। দ্বিতীয় প্রার্থীও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় একজনের নাম প্রস্তাব করতে পারবেন। তাঁকে সরকার গঠনের জন্য ১৪ দিন সময় দেওয়া হবে।

আরও পড়ুনঃ  পুরস্কার গ্রহণে রেজা পাহলভি, জার্মানিতে শুরু বিতর্ক

এরপরও সরকার গঠন সম্ভব না হলে নেসেট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করা হবে। সে ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।

উল্লেখ্য, লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক সংকট সামলে ক্ষমতার কেন্দ্রে টিকে থাকলেও এবারের নির্বাচনের পর সরকার গঠন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

আপডেটের সময়: ১০:২৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে এ দায়িত্ব দিয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

শনিবার সন্ধ্যায় আইজেনকটকে সিদ্ধান্তের কথা জানানো হয়। রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর নতুন সরকার গঠনের পথ নির্ধারণে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট হারজগ। একই সময়ে জোট গঠনের চেষ্টা চালিয়ে যান নেতানিয়াহুও।

আরও পড়ুনঃ  পুরস্কার গ্রহণে রেজা পাহলভি, জার্মানিতে শুরু বিতর্ক

ইসরায়েলে সরকার গঠনের জন্য নেসেটের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।

আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন পেলে আইজেনকটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত হতে পারে।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা