ঢাকা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ন্যাটো সম্মেলনের আগেই ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৪৫ সময় দেখুন

ন্যাটো শীর্ষ সম্মেলন শুরুর আগে ইউক্রেনে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফার এ হামলায় রাজধানী কিয়েভে ১৪ জনসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত ৪৬ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এক ডজনের বেশি আবাসিক ভবন।

স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) ভোরে চালানো এ হামলার তথ্য নিশ্চিত করেছেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো। খবর আল জাজিরার।

আরও পড়ুনঃ  ১,৪৯৮ পর্যটন গন্তব্যে উন্নয়নের ছক, ডিসেম্বরে আসছে মহাপরিকল্পনা

কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভের আশপাশের এলাকাগুলোতে আরও ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর দেশটিতে ৬৮টি ক্ষেপণাস্ত্র ও ৩৫১টি ড্রোন নিক্ষেপ করে রাশিয়া।

দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত ২টা ১০ মিনিট ও ৩টা ১৫ মিনিটে আরও কয়েক দফা হামলা চালানো হয়। হামলার সময় সারা ইউক্রেনে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। এতে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ভূগর্ভস্থ বাঙ্কারে ছুটে যান।

আরও পড়ুনঃ  এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

এর আগে রোববার (৫ জুলাই) রাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, চলতি সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে রাশিয়া নতুন করে বড় ধরনের হামলা চালাতে পারে। মঙ্গলবার (৭ জুলাই) শুরু হওয়া ওই সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ  ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল

গত সপ্তাহের শেষ দিকে কিয়েভে ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালায় রাশিয়া। ওই হামলায় অন্তত ৩১ জন নিহত হন, যা চলতি বছরে রাজধানী কিয়েভে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের একটি সমাধান ‘মানুষ যতটা ভাবছে, তার চেয়েও কাছাকাছি চলে এসেছে।’ তবে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় কী ধরনের অগ্রগতি হয়েছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

ন্যাটো সম্মেলনের আগেই ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০

আপডেটের সময়: ০৮:২৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ন্যাটো শীর্ষ সম্মেলন শুরুর আগে ইউক্রেনে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফার এ হামলায় রাজধানী কিয়েভে ১৪ জনসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত ৪৬ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এক ডজনের বেশি আবাসিক ভবন।

স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) ভোরে চালানো এ হামলার তথ্য নিশ্চিত করেছেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো। খবর আল জাজিরার।

আরও পড়ুনঃ  ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভের আশপাশের এলাকাগুলোতে আরও ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর দেশটিতে ৬৮টি ক্ষেপণাস্ত্র ও ৩৫১টি ড্রোন নিক্ষেপ করে রাশিয়া।

দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত ২টা ১০ মিনিট ও ৩টা ১৫ মিনিটে আরও কয়েক দফা হামলা চালানো হয়। হামলার সময় সারা ইউক্রেনে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। এতে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ভূগর্ভস্থ বাঙ্কারে ছুটে যান।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

এর আগে রোববার (৫ জুলাই) রাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, চলতি সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে রাশিয়া নতুন করে বড় ধরনের হামলা চালাতে পারে। মঙ্গলবার (৭ জুলাই) শুরু হওয়া ওই সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ  হলুদ গাউনে বিশ্বমঞ্চে ঝলমলে সামিরা খান মাহি, নজর কাড়লেন আত্মবিশ্বাসী উপস্থিতিতে