ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ন্যাটো সম্মেলনের শুরুতেই ট্রাম্পের কড়া বার্তা, মিত্রদের আচরণে অসন্তোষ

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই জোটের সদস্যদেশগুলোর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের প্রতিরক্ষা ব্যয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে সম্মেলনের শুরুতেই ন্যাটোর অভ্যন্তরীণ টানাপোড়েন প্রকাশ্যে আসে।

মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন ট্রাম্পসহ ন্যাটোভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা। সম্মেলনের মূল অধিবেশন অনুষ্ঠিত হবে বুধবার (৮ জুলাই)।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ন্যাটোর বর্তমান কার্যক্রম এবং অনেক মিত্রদেশের আচরণে তিনি গভীরভাবে হতাশ। এমনকি সম্মেলনটি তুরস্কে না হলে তিনি এতে অংশ নাও নিতে পারতেন বলে মন্তব্য করেন।

এরদোয়ানকে নিজের “বন্ধু” উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি একজন শক্তিশালী নেতা এবং তার উপস্থিতির কারণেই এই সম্মেলনে যোগ দেওয়া সহজ হয়েছে।

আরও পড়ুনঃ  যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে

সংবাদ সম্মেলনে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গও তোলেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ওই পরিস্থিতিতে ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সমর্থন দেয়নি।

ট্রাম্প বলেন, “ইরানে আমরা যা করেছি, তার জন্য আমাদের ভালোভাবে দেখা হয়নি। আমরা শত শত বিলিয়ন ডলার ব্যয় করছি, অথচ তারা আমাদের পাশে নেই। আমরা সব সময়ই তাদের পাশে থেকেছি।”

তিনি সরাসরি ইতালি, জার্মানি ও ফ্রান্সের নাম উল্লেখ করে বলেন, এসব দেশ যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সহযোগিতা ও সমর্থন দিতে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের এই মন্তব্যে ন্যাটো সম্মেলনের প্রথম দিনেই কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  মানুষ আমাকে এমপি বানিয়েছে, বিএনপিকে এ সত্য মেনে নিতে হবে: রুমিন ফারহানা
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

ন্যাটো সম্মেলনের শুরুতেই ট্রাম্পের কড়া বার্তা, মিত্রদের আচরণে অসন্তোষ

আপডেটের সময়: ১০:০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই জোটের সদস্যদেশগুলোর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের প্রতিরক্ষা ব্যয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে সম্মেলনের শুরুতেই ন্যাটোর অভ্যন্তরীণ টানাপোড়েন প্রকাশ্যে আসে।

মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন ট্রাম্পসহ ন্যাটোভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা। সম্মেলনের মূল অধিবেশন অনুষ্ঠিত হবে বুধবার (৮ জুলাই)।

আরও পড়ুনঃ  বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বড় সিদ্ধান্ত সৌদি সরকারের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ন্যাটোর বর্তমান কার্যক্রম এবং অনেক মিত্রদেশের আচরণে তিনি গভীরভাবে হতাশ। এমনকি সম্মেলনটি তুরস্কে না হলে তিনি এতে অংশ নাও নিতে পারতেন বলে মন্তব্য করেন।

এরদোয়ানকে নিজের “বন্ধু” উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি একজন শক্তিশালী নেতা এবং তার উপস্থিতির কারণেই এই সম্মেলনে যোগ দেওয়া সহজ হয়েছে।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গও তোলেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ওই পরিস্থিতিতে ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সমর্থন দেয়নি।

ট্রাম্প বলেন, “ইরানে আমরা যা করেছি, তার জন্য আমাদের ভালোভাবে দেখা হয়নি। আমরা শত শত বিলিয়ন ডলার ব্যয় করছি, অথচ তারা আমাদের পাশে নেই। আমরা সব সময়ই তাদের পাশে থেকেছি।”

তিনি সরাসরি ইতালি, জার্মানি ও ফ্রান্সের নাম উল্লেখ করে বলেন, এসব দেশ যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সহযোগিতা ও সমর্থন দিতে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের এই মন্তব্যে ন্যাটো সম্মেলনের প্রথম দিনেই কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় আঘাতের হুঁশিয়ারি ইরানের