ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পদ্মা ব্যাংকের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মোতালেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে মামলা অনুমোদন দেওয়া হয়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

দুদকের তথ্য অনুযায়ী, এমএইচ এন্টারপ্রাইজের কর্ণধার মমিনুর রহমান ভুয়া কাগজপত্র তৈরি করে এই অর্থ আত্মসাৎ করেন। এতে সহযোগিতার অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেন। পরে এ অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধও সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক বিশেষ প্রতিনিধি ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক।

আরও পড়ুনঃ  দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট

তবে অন্য মামলায় তারা বর্তমানে কারাগারে থাকায় সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে তাদের কাছে সম্পদ বিবরণীর নোটিশ পাঠানো হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

 

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

আপডেটের সময়: ০৮:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পদ্মা ব্যাংকের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মোতালেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে মামলা অনুমোদন দেওয়া হয়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

দুদকের তথ্য অনুযায়ী, এমএইচ এন্টারপ্রাইজের কর্ণধার মমিনুর রহমান ভুয়া কাগজপত্র তৈরি করে এই অর্থ আত্মসাৎ করেন। এতে সহযোগিতার অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেন। পরে এ অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধও সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক বিশেষ প্রতিনিধি ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক।

আরও পড়ুনঃ  মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

তবে অন্য মামলায় তারা বর্তমানে কারাগারে থাকায় সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে তাদের কাছে সম্পদ বিবরণীর নোটিশ পাঠানো হবে বলে দুদক সূত্রে জানা গেছে।