ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পেনাল্টি মিসের হ্যাটট্রিক মেসির, ন্যাশভিলের কাছে বড় হার ইন্টার মায়ামির

পেনাল্টি মিসের হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। তার ব্যর্থতার দিনে বড় ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। রোববার (১৬ আগস্ট) শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরেছে ফ্লোরিডার ক্লাবটি।

এই হারের ফলে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পেল মায়ামি। একই সময়ে টানা তিন পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এর আগে দুটি পেনাল্টি মিস করেছিলেন মেসি। একটি গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে এবং অন্যটি শেষ ষোলোয় মিশরের বিপক্ষে। এবার এমএলএসেও প্রায় এক বছর পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন আর্জেন্টাইন তারকা। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সর্বশেষ পেনাল্টি মিস করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  ৬ মাস ধরে বুকসমান কাদায় বেঁধে রাখা হতো মহিষগুলো, অবশেষে উদ্ধার

এই ম্যাচের আগে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে জিততে পারলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট টেবিলে প্রতিপক্ষকে টপকে শীর্ষে উঠতে পারত তারা। কিন্তু বড় ব্যবধানে হেরে এখন ন্যাশভিলের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি। বাকি রয়েছে ১৫টি ম্যাচ।

আরও পড়ুনঃ  ৭৩ দিনেই পুরো কোরআন মুখস্থ করল ১৩ বছরের মুসাইব

এর আগে লিগস কাপে টানা দুই ম্যাচ হেরে নকআউট পর্বে ওঠার আগেই বিদায় নেয় ইন্টার মায়ামি। তবে ওই দুই ম্যাচে মেসি কিংবা স্ট্রাইকার লুইস সুয়ারেজ—কেউই শুরুর একাদশে ছিলেন না।

আরও পড়ুনঃ  কৃষি ও পল্লী ঋণে বড় লক্ষ্য, বিতরণ হবে ৬০ হাজার কোটি টাকা

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শনিবার প্রথমবারের মতো ইন্টার মায়ামির শুরুর একাদশে ফিরেছিলেন মেসি। এর আগে মন্টেরির বিপক্ষে ম্যাচে খেলেননি তিনি। পরে বুধবার লিওনের বিপক্ষে হারের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা।

ন্যাশভিলের বিপক্ষে মেসির পেনাল্টি ব্যর্থতার পাশাপাশি দলের বড় হার ইন্টার মায়ামির জন্য রাতটিকে আরও হতাশার করে তুলেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পেনাল্টি মিসের হ্যাটট্রিক মেসির, ন্যাশভিলের কাছে বড় হার ইন্টার মায়ামির

আপডেটের সময়: ০২:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

পেনাল্টি মিসের হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। তার ব্যর্থতার দিনে বড় ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। রোববার (১৬ আগস্ট) শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরেছে ফ্লোরিডার ক্লাবটি।

এই হারের ফলে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পেল মায়ামি। একই সময়ে টানা তিন পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এর আগে দুটি পেনাল্টি মিস করেছিলেন মেসি। একটি গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে এবং অন্যটি শেষ ষোলোয় মিশরের বিপক্ষে। এবার এমএলএসেও প্রায় এক বছর পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন আর্জেন্টাইন তারকা। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সর্বশেষ পেনাল্টি মিস করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  হামলার ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম আমির হামজার

এই ম্যাচের আগে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে জিততে পারলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট টেবিলে প্রতিপক্ষকে টপকে শীর্ষে উঠতে পারত তারা। কিন্তু বড় ব্যবধানে হেরে এখন ন্যাশভিলের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি। বাকি রয়েছে ১৫টি ম্যাচ।

আরও পড়ুনঃ  ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’

এর আগে লিগস কাপে টানা দুই ম্যাচ হেরে নকআউট পর্বে ওঠার আগেই বিদায় নেয় ইন্টার মায়ামি। তবে ওই দুই ম্যাচে মেসি কিংবা স্ট্রাইকার লুইস সুয়ারেজ—কেউই শুরুর একাদশে ছিলেন না।

আরও পড়ুনঃ  লোডশেডিং ঘিরে নাশকতার শঙ্কা, বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর চিঠি