প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
থাকবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
তবে বিশেষ এই সংবাদ সম্মেলনে কোন বিষয়ে বক্তব্য দেওয়া হবে বা কী নিয়ে বিস্তারিত আলোচনা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে পারেন বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















