ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ঘাটতি কমার আশা রিজভীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  বিদেশে চিকিৎসায় ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

রিজভী বলেন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল রাখা হবে না; গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

আরও পড়ুনঃ  সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

বিরোধী দলের সমালোচনার জবাবে রিজভী বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, তাদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। তাঁর দাবি, বর্তমানে দেশে গুম বা ক্রসফায়ারের ঘটনা নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে।

আরও পড়ুনঃ  সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর পিছিয়ে না পড়ুক: ডা. জুবাইদা রহমান

এ ছাড়া, জুলাইয়ের গণহত্যার ঘটনায় দায়ীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ঘাটতি কমার আশা রিজভীর

আপডেটের সময়: ০৭:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

রিজভী বলেন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল রাখা হবে না; গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

আরও পড়ুনঃ  এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের

তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

বিরোধী দলের সমালোচনার জবাবে রিজভী বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, তাদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। তাঁর দাবি, বর্তমানে দেশে গুম বা ক্রসফায়ারের ঘটনা নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে।

আরও পড়ুনঃ  আগুনের খবরে তিন মন্ত্রীকে ফোন, কাউকেই পাননি ডেপুটি স্পিকার