ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, অনুমোদন পেতে পারে ১২ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হওয়া এ সভায় চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ একনেক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ১০৬ কোটি টাকা। অবকাঠামো, পানিসম্পদ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ-জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর ‘ভিত্তিহীন’

সভায় প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমির ওপর চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প অনুমোদন পেতে পারে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগে প্রকল্পটির অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

এছাড়া শিশুস্বাস্থ্য সেবা আরও শক্তিশালী করতে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ নামে একটি নতুন প্রকল্পও একনেকে উপস্থাপন করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা। আগামী জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পুশইন বন্ধে ভারতকে ১২–১৩টি চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একনেক বৈঠকে আরও যেসব গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে, তার মধ্যে রয়েছে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প।

বৈঠক শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাদকাসক্ত পিতার নির্যাতনে প্রাণ গেল দুই মাসের শিশু জুনায়েদের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, অনুমোদন পেতে পারে ১২ প্রকল্প

আপডেটের সময়: ১১:৪৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হওয়া এ সভায় চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ একনেক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ১০৬ কোটি টাকা। অবকাঠামো, পানিসম্পদ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ-জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী সিটি প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ

সভায় প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমির ওপর চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প অনুমোদন পেতে পারে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগে প্রকল্পটির অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর ‘ভিত্তিহীন’

এছাড়া শিশুস্বাস্থ্য সেবা আরও শক্তিশালী করতে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ নামে একটি নতুন প্রকল্পও একনেকে উপস্থাপন করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা। আগামী জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভারতীয় হাইকমিশনারের মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান