ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অসুস্থ হয়ে মিডটার্মে অনুপস্থিত, দিতে হবে জরিমানা—ক্ষুব্ধ বেরোবির শিক্ষার্থীরা কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট এশিয়া-ইউরোপে চামড়াজাত পণ্যের বাজার বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শাড়ি প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে পিবিআইয়ের তদন্তে যা উঠে এলো গ্যাস-বিদ্যুৎ সংকটের মধ্যেও পোশাক রপ্তানিতে ১৪% প্রবৃদ্ধি, হিসাব নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ, তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি বিপিএল না হলেও ক্রিকেটারদের জন্য সুখবর, বাড়ল ম্যাচ ফি মার্কিন মুদ্রায় এবার ট্রাম্পের প্রতিকৃতি, তৈরি হলো নতুন এক ইতিহাস মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে মাস্কাটে নামল ইন্ডিগোর বিমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রমাণ ছাড়া অনুমানের ভিত্তিতে কর ফাঁকির জরিমানা নয়: এনবিআর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

শুধু করদাতার আয় অনুমান বা প্রাক্কলন করে কর ফাঁকির অভিযোগে জরিমানা আরোপ করা যাবে না। এর জন্য গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ থাকতে হবে। সেই প্রমাণে দেখাতে হবে, করদাতা আয়, সম্পদ, দায় বা ব্যয় গোপন করেছেন কিংবা মিথ্যাভাবে উপস্থাপন করে কর ফাঁকি দিয়েছেন। পাশাপাশি জরিমানা আরোপের আগে করদাতাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দেওয়াও বাধ্যতামূলক।

আয়কর আইন, ২০২৩-এর ২৭২ ধারার প্রয়োগ নিয়ে এমন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের সইয়ে বুধবার (২ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, আইনের ১৯ নম্বর অংশে উল্লেখিত যেকোনো ধরনের জরিমানা আরোপের আগে সংশ্লিষ্ট করদাতাকে শুনানির সুযোগ দিতে হবে। ২৭২ ধারার আওতাধীন জরিমানার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

উপ-কর কমিশনারকে প্রথমে নির্ধারণ করতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২৭২ ধারা প্রযোজ্য কি না। ধারা প্রযোজ্য হলে একই আদেশে জরিমানা আরোপ করতে হবে। আর ধারা প্রযোজ্য না হলে জরিমানা দেওয়ার সুযোগ থাকবে না।

যেসব আয়ের ক্ষেত্রে জরিমানা প্রযোজ্য

চাকরি, ভাড়া, কৃষি, ব্যবসা-পেশা, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ ও অন্যান্য উৎস থেকে আয়ের ক্ষেত্রে ২৭২ ধারার প্রয়োগ আলাদাভাবে ব্যাখ্যা করেছে এনবিআর।

আদেশ অনুযায়ী, এসব খাতের কোনো আয় গোপন করা বা মিথ্যাভাবে প্রদর্শনের মাধ্যমে কর ফাঁকি দেওয়া হলে জরিমানা আরোপ করা যাবে। তবে করযোগ্য আয়কে ভুলবশত করমুক্ত মনে করা, আইনের কোনো বিধান পালনে ব্যর্থতা কিংবা কোনো করমুক্ত আয় পরবর্তীতে আইনের দৃষ্টিতে করযোগ্য বিবেচিত হওয়া—শুধু এসব কারণে ২৭২ ধারায় জরিমানা করা যাবে না।

আরও পড়ুনঃ  নির্যাতনের শিকার বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক নেতাকর্মীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চাই: মুক্তিযুদ্ধমন্ত্রী

ভাড়া, কৃষি, ব্যবসা-পেশা, মূলধনী আয় এবং আর্থিক পরিসম্পদ থেকে আয়ের ক্ষেত্রে গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ ছাড়া কেবল প্রাক্কলনের ভিত্তিতে জরিমানা আরোপ করা যাবে না। বিশেষ করে ভাড়া আয়ের ক্ষেত্রে যৌক্তিক ভাড়ামূল্য অনুমান করাও জরিমানা আরোপের জন্য যথেষ্ট ভিত্তি হবে না।

‘অন্যান্য উৎসের আয়’ নিয়েও ব্যাখ্যা

আয়কর আইনের ৬৬ ধারায় উল্লিখিত অন্যান্য উৎসের আয় গোপন বা মিথ্যাভাবে প্রদর্শনের প্রমাণ পাওয়া গেলে জরিমানা করা যাবে। তবে এ ক্ষেত্রেও দালিলিক প্রমাণ ছাড়া শুধু অনুমান বা প্রাক্কলনের ভিত্তিতে জরিমানা করা যাবে না।

আরও পড়ুনঃ  ছয় জেলায় ঝড়ের পূর্বাভাস, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা

এনবিআর আরও জানিয়েছে, ৬৭ ধারার উপধারা (৩) ছাড়া অন্য কোনো উপধারার প্রয়োগে কোনো করদাতার ‘অন্যান্য উৎস থেকে আয়’ সৃষ্টি হলে সেই আয়ের ক্ষেত্রে ২৭২ ধারার জরিমানা প্রযোজ্য হবে না।

তবে ৬৭ ধারার উপধারা (৩)-এর প্রয়োগে সৃষ্ট আয়ের ক্ষেত্রে জরিমানা আরোপ করা যাবে। সেখানেও গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ ছাড়া শুধু প্রাক্কলনের ভিত্তিতে জরিমানা করা যাবে না বলে স্পষ্ট করেছে এনবিআর।

নতুন নির্দেশনার মাধ্যমে কর ফাঁকির অভিযোগে জরিমানা আরোপের ক্ষেত্রে প্রমাণ, শুনানির সুযোগ এবং আইনের নির্দিষ্ট বিধান অনুসরণের বিষয়টি স্পষ্ট করা হলো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অসুস্থ হয়ে মিডটার্মে অনুপস্থিত, দিতে হবে জরিমানা—ক্ষুব্ধ বেরোবির শিক্ষার্থীরা

প্রমাণ ছাড়া অনুমানের ভিত্তিতে কর ফাঁকির জরিমানা নয়: এনবিআর

আপডেটের সময়: ০৬:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শুধু করদাতার আয় অনুমান বা প্রাক্কলন করে কর ফাঁকির অভিযোগে জরিমানা আরোপ করা যাবে না। এর জন্য গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ থাকতে হবে। সেই প্রমাণে দেখাতে হবে, করদাতা আয়, সম্পদ, দায় বা ব্যয় গোপন করেছেন কিংবা মিথ্যাভাবে উপস্থাপন করে কর ফাঁকি দিয়েছেন। পাশাপাশি জরিমানা আরোপের আগে করদাতাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দেওয়াও বাধ্যতামূলক।

আয়কর আইন, ২০২৩-এর ২৭২ ধারার প্রয়োগ নিয়ে এমন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের সইয়ে বুধবার (২ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, আইনের ১৯ নম্বর অংশে উল্লেখিত যেকোনো ধরনের জরিমানা আরোপের আগে সংশ্লিষ্ট করদাতাকে শুনানির সুযোগ দিতে হবে। ২৭২ ধারার আওতাধীন জরিমানার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

আরও পড়ুনঃ  তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প খুঁজতে এআইইউবির শিক্ষার্থীদের গবেষণা