ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রশিক্ষণের সময় তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৭ সময় দেখুন

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (১২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে এটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুনঃ  জাহান্নামের দরজা ‘দারবাজা গ্যাস কূপ’

তবে দুর্ঘটনায় পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে বেরিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ভালো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  বিএনপিকে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ কাঠামোয় পরিণত হওয়ার অভিযোগ পাটওয়ারীর

জানা গেছে, ইয়ালোভা এয়ারফিল্ড কমান্ডে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ইয়ালোভা শহরের তাসকোপ্রু এলাকার কাছে ১৮তম মেইন জেট ঘাঁটির আশপাশে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে চিকিৎসক ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে পাইলটকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ  র‌্যাবের ডগ স্কোয়াডের ৮ প্রশিক্ষিত কুকুর নিলামে বিক্রি, সর্বোচ্চ দর ২৬ হাজার টাকা

বিধ্বস্ত যুদ্ধবিমানটি তুরস্কের এসকিসেহির ১ম মেইন জেট ঘাঁটির ‘চেলান স্কোয়াড্রন’-এর সদস্য ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে তুরস্কের কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রশিক্ষণের সময় তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেটের সময়: ০৮:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (১২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে এটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুনঃ  র‌্যাবের ডগ স্কোয়াডের ৮ প্রশিক্ষিত কুকুর নিলামে বিক্রি, সর্বোচ্চ দর ২৬ হাজার টাকা

তবে দুর্ঘটনায় পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে বেরিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ভালো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা

জানা গেছে, ইয়ালোভা এয়ারফিল্ড কমান্ডে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ইয়ালোভা শহরের তাসকোপ্রু এলাকার কাছে ১৮তম মেইন জেট ঘাঁটির আশপাশে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে চিকিৎসক ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে পাইলটকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি