ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রশ্ন ফাঁসের অভিযোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার আগের রাতে পূর্বপ্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমামের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলাটি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে হোসেন ইমামকে ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত কিংবা বিধি অনুযায়ী উপযুক্ত শাস্তি দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কেন অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করল ১১ দলীয় জোট

পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের অভিযোগ

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে ১২৫টি শূন্য পদে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের জন্য ২০২৫ সালের ২৪ অক্টোবর সকালে শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অভিযোগ ওঠে, পরীক্ষার আগের দিন ২৩ অক্টোবর গভীর রাতে অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ ৩০ থেকে ৪০ জন চাকরিপ্রার্থীকে অ্যাম্বুলেন্সে করে তৎকালীন আরএমও হোসেন ইমামের বাড়িতে নেওয়া হয়। সেখানে ফাঁস হওয়া প্রশ্নে তাদের পূর্বপ্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ  বরিশালের গৌরনদীতে আড়াই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ওই বাড়ির সামনে অবস্থান নেন। পরে পরিস্থিতি বেগতিক দেখে কথিত চাকরিপ্রার্থীরা ভোররাতে বাড়িটি থেকে বের হয়ে পালিয়ে যান। ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন

ঘটনার পর পরীক্ষার্থী ও স্থানীয়দের আন্দোলনের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

তদন্তে প্রশ্ন ফাঁসসহ পরীক্ষার আগের রাতে পূর্বপ্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১০ পেট্রোল বোমা

এরপর অভিযুক্ত আরএমও হোসেন ইমামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে অন্যত্র বদলি করা হয়। এবার তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হলো।

এখনো হয়নি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত

এদিকে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় নয় মাস পার হলেও পরীক্ষা বাতিল কিংবা ফলাফল প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, নিয়োগ পরীক্ষাটি দ্রুত বাতিল হতে পারে। এরপর নতুন করে সার্কুলার জারি করে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়া এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রশ্ন ফাঁসের অভিযোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা

আপডেটের সময়: ০৪:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার আগের রাতে পূর্বপ্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমামের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলাটি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে হোসেন ইমামকে ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত কিংবা বিধি অনুযায়ী উপযুক্ত শাস্তি দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১০ পেট্রোল বোমা

পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের অভিযোগ

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে ১২৫টি শূন্য পদে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের জন্য ২০২৫ সালের ২৪ অক্টোবর সকালে শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অভিযোগ ওঠে, পরীক্ষার আগের দিন ২৩ অক্টোবর গভীর রাতে অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ ৩০ থেকে ৪০ জন চাকরিপ্রার্থীকে অ্যাম্বুলেন্সে করে তৎকালীন আরএমও হোসেন ইমামের বাড়িতে নেওয়া হয়। সেখানে ফাঁস হওয়া প্রশ্নে তাদের পূর্বপ্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ  সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ওই বাড়ির সামনে অবস্থান নেন। পরে পরিস্থিতি বেগতিক দেখে কথিত চাকরিপ্রার্থীরা ভোররাতে বাড়িটি থেকে বের হয়ে পালিয়ে যান। ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন

ঘটনার পর পরীক্ষার্থী ও স্থানীয়দের আন্দোলনের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

তদন্তে প্রশ্ন ফাঁসসহ পরীক্ষার আগের রাতে পূর্বপ্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের দাপটে দিশেহারা অস্ট্রেলিয়া, নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি