ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও এআই সম্পর্কে ধারণা থাকতে হবে: অর্থমন্ত্রী সৌরভের বায়োপিকের বিতর্কিত পোস্টার নিয়ে মুখ খুললেন রাজকুমার রাও ধর্ষণ-নির্যাতনসহ একাধিক অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ পীরগঞ্জের ওসির বিরুদ্ধে ভূমধ্যসাগরে বিপদে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার, দলে ৫ অন্তঃসত্ত্বা নারী কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত আরও দুই বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, রাজধানীতে ১২ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৬ সময় দেখুন

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেছিলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে মুক্তির পর সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর এখন পর্যন্ত নতুন কোনো সিনেমায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার খবর পাওয়া যায়নি তার।

আরও পড়ুনঃ  মাছওয়ালির বেশে কৌশানী, ‘দুটো টাকার জন্য কত কী করতে হয়’

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণের নতুন কোনো ছবি বা পোস্ট প্রকাশ পেলেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে—কবে আবার নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরবেন তিনি?

‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন ফারিণ। এরপর ওপার বাংলার ‘আরও এক পৃথিবী’ এবং বাংলাদেশের ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। গত বছর ‘ইনসাফ’ মুক্তির পরও বেশ কিছুদিন নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে।

আরও পড়ুনঃ  এক মিনিটেই কক্সবাজারের দুই ট্রেনের টিকিট শেষ, প্রশ্ন তুললেন আশফাক নিপুণ

শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’-এ কাজের আগে কলকাতার অভিনেতা দেবের ‘প্রজাপতি ২’ সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিণের। সে সময় ওপার বাংলায় নিয়মিত কাজ করার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই সিনেমায় তার কাজ করা হয়নি।

এদিকে ‘প্রিন্স’ মুক্তির প্রায় পাঁচ মাস পর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে ফারিণের একটি পোস্ট ঘিরে নতুন সিনেমার আলোচনা শুরু হয়। পরে জানা যায়, সেটি সিনেমা নয়, একটি বিজ্ঞাপনচিত্রের কাজ।

আরও পড়ুনঃ  নগর জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত প্রকল্প বাস্তবায়নের তাগিদ, নতুন উদ্যোগের আহ্বান

সেই বিজ্ঞাপনের পর ফারিণের নতুন কোনো সিনেমা বা ওয়েব প্রজেক্ট নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই বড় পর্দায় তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

আপডেটের সময়: ০৭:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেছিলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে মুক্তির পর সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর এখন পর্যন্ত নতুন কোনো সিনেমায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার খবর পাওয়া যায়নি তার।

আরও পড়ুনঃ  এক মিনিটেই কক্সবাজারের দুই ট্রেনের টিকিট শেষ, প্রশ্ন তুললেন আশফাক নিপুণ

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণের নতুন কোনো ছবি বা পোস্ট প্রকাশ পেলেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে—কবে আবার নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরবেন তিনি?

‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন ফারিণ। এরপর ওপার বাংলার ‘আরও এক পৃথিবী’ এবং বাংলাদেশের ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। গত বছর ‘ইনসাফ’ মুক্তির পরও বেশ কিছুদিন নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে।

আরও পড়ুনঃ  বিতর্কিত কর্মকাণ্ডে প্রশ্নের মুখে জামায়াত, দ্রুত সাংগঠনিক পদক্ষেপেই সামলানোর চেষ্টা

শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’-এ কাজের আগে কলকাতার অভিনেতা দেবের ‘প্রজাপতি ২’ সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিণের। সে সময় ওপার বাংলায় নিয়মিত কাজ করার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই সিনেমায় তার কাজ করা হয়নি।

এদিকে ‘প্রিন্স’ মুক্তির প্রায় পাঁচ মাস পর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে ফারিণের একটি পোস্ট ঘিরে নতুন সিনেমার আলোচনা শুরু হয়। পরে জানা যায়, সেটি সিনেমা নয়, একটি বিজ্ঞাপনচিত্রের কাজ।

আরও পড়ুনঃ  'ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক

সেই বিজ্ঞাপনের পর ফারিণের নতুন কোনো সিনেমা বা ওয়েব প্রজেক্ট নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই বড় পর্দায় তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।