ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফল ৩০ শতাংশের নিচে, শিক্ষকদের বেতন স্থগিতের চিঠি ইউএনওর; মাউশি বলছে এখতিয়ার নেই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার উপজেলা পর্যায়ে নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। তবে মাউশির বর্তমান ও সাবেক মহাপরিচালক ইউএনওর এ উদ্যোগের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত ১৫ নভেম্বর ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা চিঠিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখতে হবে। পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত এ ব্যবস্থা বহাল রাখার জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতিদের অনুরোধ জানানো হয়। চিঠিতে সিদ্ধান্তের ভিত্তি হিসেবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময়

চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাউশির আঞ্চলিক পরিচালকসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ অনুরোধ বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া অগ্রণী ও সোনালী ব্যাংকের ভালুকা শাখার ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউএনও মো. ফিরোজ হোসেন চিঠিটি তাঁর স্বাক্ষরে জারি করা হয়েছে বলে নিশ্চিত করেন। তবে সিদ্ধান্তটি তাঁর একক নয় বলে দাবি করে তিনি জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে তিনি সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা

বেতন স্থগিতের এখতিয়ার নিয়ে প্রশ্ন

শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার বিষয়ে উপজেলা পর্যায়ের এ উদ্যোগের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার মাউশিরও নেই। বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো যেতে পারে, তবে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব মন্ত্রণালয়ের।

মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানও ইউএনওর উদ্যোগকে এখতিয়ারবহির্ভূত বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিলে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য চাইলে তা সরবরাহ করা যেতে পারে। এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে হলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত চাওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, এ ধরনের চিঠির কারণে শিক্ষকরা হয়রানির শিকার হতে পারেন। কেউ এভাবে ক্ষতিগ্রস্ত হলে তা শাস্তিযোগ্য হওয়ার বিষয়টিও সামনে আসতে পারে।

আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, জরুরি পরিষেবা চালু থাকবে

এমপিও নীতিমালায় কী বলা আছে

শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালার ১৮.৪ ধারায় বলা হয়েছে, কোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান কাম্য শিক্ষার্থীসংখ্যা কিংবা প্রত্যাশিত ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হলে মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত বা বাতিল করতে পারবে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি এমপিওর শর্ত পূরণ করলে আবারও এমপিও পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে। তবে এমপিও স্থগিত থাকা সময়ের কোনো বকেয়া বেতন-ভাতা পাওয়ার সুযোগ থাকবে না।

নীতিমালার এ ধারায় এমপিও স্থগিত বা বাতিলের ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে রাখা হয়েছে। অন্যদিকে ভালুকার ইউএনওর চিঠিতে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার জন্য ম্যানেজিং কমিটির সভাপতিদের অনুরোধ জানানো হয়েছে। এ দুইয়ের মধ্যে এখতিয়ারগত পার্থক্য নিয়েই প্রশ্ন উঠেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

ফল ৩০ শতাংশের নিচে, শিক্ষকদের বেতন স্থগিতের চিঠি ইউএনওর; মাউশি বলছে এখতিয়ার নেই

আপডেটের সময়: ০৩:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার উপজেলা পর্যায়ে নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। তবে মাউশির বর্তমান ও সাবেক মহাপরিচালক ইউএনওর এ উদ্যোগের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত ১৫ নভেম্বর ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা চিঠিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখতে হবে। পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত এ ব্যবস্থা বহাল রাখার জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতিদের অনুরোধ জানানো হয়। চিঠিতে সিদ্ধান্তের ভিত্তি হিসেবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময়

চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাউশির আঞ্চলিক পরিচালকসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ অনুরোধ বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া অগ্রণী ও সোনালী ব্যাংকের ভালুকা শাখার ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউএনও মো. ফিরোজ হোসেন চিঠিটি তাঁর স্বাক্ষরে জারি করা হয়েছে বলে নিশ্চিত করেন। তবে সিদ্ধান্তটি তাঁর একক নয় বলে দাবি করে তিনি জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে তিনি সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা

বেতন স্থগিতের এখতিয়ার নিয়ে প্রশ্ন

শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার বিষয়ে উপজেলা পর্যায়ের এ উদ্যোগের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার মাউশিরও নেই। বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো যেতে পারে, তবে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব মন্ত্রণালয়ের।

মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানও ইউএনওর উদ্যোগকে এখতিয়ারবহির্ভূত বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিলে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য চাইলে তা সরবরাহ করা যেতে পারে। এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে হলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত চাওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, এ ধরনের চিঠির কারণে শিক্ষকরা হয়রানির শিকার হতে পারেন। কেউ এভাবে ক্ষতিগ্রস্ত হলে তা শাস্তিযোগ্য হওয়ার বিষয়টিও সামনে আসতে পারে।

আরও পড়ুনঃ  এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হতে পারে পরীক্ষার এক ঘণ্টা আগে