ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফাজিল-কামিল মাদ্রাসার সব কমিটি বাতিলের আদেশ বহাল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:১৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত।

আরও পড়ুনঃ  ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে ২০২৭ সালের পাঠ্যবই দেওয়ার নির্দেশ

বুধবার (১১ নভেম্বর) শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এর আগে গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এক পত্রের মাধ্যমে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের নির্দেশনা জারি করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের কমিটি বাতিলের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন।

আরও পড়ুনঃ  প্রতিটি উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কমিটি বাতিলের আগের নির্দেশনা বহাল থাকে।

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

এদিকে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় বরাবর পাঠানোর নির্দেশনা দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফাজিল-কামিল মাদ্রাসার সব কমিটি বাতিলের আদেশ বহাল

আপডেটের সময়: ০১:১৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬