ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফিফা জানাল, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম মাত্র ১৭ মিনিট

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতির সময় নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। সংস্থাটি নিশ্চিত করেছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হাফটাইম বিরতি হবে ১৭ মিনিট। অর্থাৎ প্রচলিত ১৫ মিনিটের বিরতির সঙ্গে যোগ হচ্ছে মাত্র অতিরিক্ত দুই মিনিট।

আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। এ বিষয়ে ইতোমধ্যেই স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে ফিফা।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

হাফটাইমের ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিট থাকবে বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান। এতে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার।

অবশিষ্ট প্রায় ৬ মিনিটে দ্রুত মঞ্চ স্থাপন ও অপসারণের পাশাপাশি মাঠে পানি ছিটিয়ে ঘাসের মান ঠিক রাখার কাজ সম্পন্ন করা হবে। এর আগে মেটলাইফ স্টেডিয়ামের মাঠের ঘাস কিছুটা শুষ্ক ও ধীরগতির হওয়ায় অভিযোগ তুলেছিল কয়েকটি দল, বিশেষ করে স্পেন।

আরও পড়ুনঃ  মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে হাফটাইম বিরতি ২৫ মিনিটেরও বেশি হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে ফিফা স্পষ্ট জানিয়েছে, এমন কোনো পরিকল্পনা নেই এবং পুরো বিরতি ১৭ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

আরও পড়ুনঃ  ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম

এদিকে, ম্যাচের হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতিতে কোনো পরিবর্তন আসছে না। যুক্তরাষ্ট্রের তীব্র গরমের কথা বিবেচনায় রেখে এবারের বিশ্বকাপের অন্যান্য ম্যাচের মতো ফাইনালেও প্রতি অর্ধে একটি করে মোট দুটি হাইড্রেশন ব্রেক বহাল থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

ফিফা জানাল, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম মাত্র ১৭ মিনিট

আপডেটের সময়: ১২:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬