ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাচ্ছে রাশিয়া উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা সাজেকে বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪ মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ওয়েজ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বগুড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

বগুড়ায় দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে থাকা টহল পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তার সহযোগী ও স্বজনেরা। এ ঘটনায় এএসআই উজ্জ্বল নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২৮ মামলার আসামি রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রতন ব্যাপারী বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার বাদল ব্যাপারীর ছেলে। আহত এএসআই উজ্জ্বল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  অতিরিক্ত ডিআইজির বাড়িতে রেভ পার্টি, আটক ৮৪

পুলিশ জানায়, রতন ব্যাপারীর বিরুদ্ধে চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের ভিড় সামলানো এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়ায় টহল জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিল পুলিশের একটি টহল দল।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে মুদি দোকানে মুখোশধারীদের গুলি, গুরুতর আহত ব্যবসায়ী

পুলিশের দাবি, ওই সময় চার থেকে পাঁচজন পকেটমারির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের মধ্য থেকে রতন ব্যাপারীকে আটক করা হলে তার সঙ্গে থাকা কয়েকজন এবং আশপাশের আত্মীয়স্বজন পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা রতনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় এএসআই উজ্জ্বল আহত হন।

আরও পড়ুনঃ  দিনাজপুরে দুই শিশুসন্তান ও মায়ের মৃত্যু, ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ অবস্থান অব্যাহত থাকবে। গত মাস ও চলতি মাসে ৩০ থেকে ৩৫ জন পকেটমারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারা এখনো কারাগারে রয়েছেন। পকেটমারদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

বগুড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

আপডেটের সময়: ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বগুড়ায় দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে থাকা টহল পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তার সহযোগী ও স্বজনেরা। এ ঘটনায় এএসআই উজ্জ্বল নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২৮ মামলার আসামি রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রতন ব্যাপারী বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার বাদল ব্যাপারীর ছেলে। আহত এএসআই উজ্জ্বল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  ডিভাইসে হাত রাখলেই রোগ নির্ণয়ের দাবি, ১৫ বছর ধরে ভুয়া চিকিৎসার অভিযোগ

পুলিশ জানায়, রতন ব্যাপারীর বিরুদ্ধে চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের ভিড় সামলানো এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়ায় টহল জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিল পুলিশের একটি টহল দল।

আরও পড়ুনঃ  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার