ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বঞ্চনা নয়, যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন হবে: শিক্ষামন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

বিগত সরকারের সময়ে দেশের শিক্ষকরা নানা ধরনের বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় যথাযথ মূল্যায়নের উদ্যোগ নিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

১০০ কৃতী শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মাননা

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে চরম বৈষম্য ছিল। সে সময় জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে নামমাত্র সম্মাননা দেওয়া হতো।

আরও পড়ুনঃ  বিয়ের খবর ঘিরে রহস্য তৈরির কারণ জানালেন আসাদ নূর

বর্তমান সরকার এই বঞ্চনা দূর করে স্বচ্ছ ও সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে প্রকৃত যোগ্য শিক্ষকদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন কৃতী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষকদের জন্য তৈরি হচ্ছে নতুন আচরণবিধি

শিক্ষকদের পেশাগত শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের যথেচ্ছ ব্যবহার ও অপব্যবহার ঠেকাতে শিক্ষকদের জন্য আধুনিক ও কার্যকর আচরণবিধি বা আলাদা নীতিমালা তৈরির কাজ চলছে।

আরও পড়ুনঃ  ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

এর মাধ্যমে শিক্ষকদের পেশাগত আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঠামো নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

অবসর ভাতার জটিলতা নিরসনে অগ্রাধিকার

অবসরে যাওয়া শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ অবসর ভাতার অর্থ পেতে জটিলতা ও দীর্ঘসূত্রতা। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানে শিক্ষা মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ  বলিউডের প্রতিযোগিতায় কেন নিজেকে অনিরাপদ মনে হতো ফারাহর?

পে-স্কেলের সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানান, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের সার্বিক সুবিধার আওতায় আসবেন।

অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হলে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের বিস্তারিত খুঁটিনাটি স্পষ্ট হবে বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

বঞ্চনা নয়, যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন হবে: শিক্ষামন্ত্রী

আপডেটের সময়: ০৭:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বিগত সরকারের সময়ে দেশের শিক্ষকরা নানা ধরনের বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় যথাযথ মূল্যায়নের উদ্যোগ নিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

১০০ কৃতী শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মাননা

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে চরম বৈষম্য ছিল। সে সময় জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে নামমাত্র সম্মাননা দেওয়া হতো।

আরও পড়ুনঃ  বলিউডের প্রতিযোগিতায় কেন নিজেকে অনিরাপদ মনে হতো ফারাহর?

বর্তমান সরকার এই বঞ্চনা দূর করে স্বচ্ছ ও সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে প্রকৃত যোগ্য শিক্ষকদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন কৃতী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষকদের জন্য তৈরি হচ্ছে নতুন আচরণবিধি

শিক্ষকদের পেশাগত শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের যথেচ্ছ ব্যবহার ও অপব্যবহার ঠেকাতে শিক্ষকদের জন্য আধুনিক ও কার্যকর আচরণবিধি বা আলাদা নীতিমালা তৈরির কাজ চলছে।

আরও পড়ুনঃ  সাত দিনে প্রবাসী আয় ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

এর মাধ্যমে শিক্ষকদের পেশাগত আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঠামো নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

অবসর ভাতার জটিলতা নিরসনে অগ্রাধিকার

অবসরে যাওয়া শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ অবসর ভাতার অর্থ পেতে জটিলতা ও দীর্ঘসূত্রতা। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানে শিক্ষা মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ  ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, টানা অবকাশের সুযোগ কখন?