ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বহনকারী একটি ট্রেন ইউক্রেনের পশ্চিম সীমান্ত অতিক্রম করার পরপরই দেশটির পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইয়াগোদিন রেলওয়ে স্টেশনে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীদের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কূটনৈতিক ট্রেনই লক্ষ্য ছিল?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে অনুষ্ঠিত একটি নিরাপত্তা সম্মেলন শেষে ফেরার সময় বরিস জনসন, যুক্তরাজ্যের জোনাথন পাওয়েলসহ ইউরোপের কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ওই রেলপথ দিয়ে একটি ট্রেনে যাত্রা করেন।

তবে হামলার সময় তারা অন্য একটি ট্রেনে ছিলেন বলে জানা গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উকরজালিজনিৎসিয়া বলেছে, রুশ ড্রোনের সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল পশ্চিমা কর্মকর্তা ও কূটনীতিকদের বহনকারী ট্রেনটি।

আরও পড়ুনঃ  ২০২৯ সালের মধ্যে অভিন্ন দেওয়ানি আইন চালুর লক্ষ্য ভারতের, উদ্বেগ মুসলিমদের

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামো লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। তবে কূটনৈতিক ট্রেনটি হামলার লক্ষ্য ছিল কি না, সে বিষয়ে মস্কো সরাসরি কিছু বলেনি।

পোল্যান্ড সীমান্তের মাত্র ২ কিলোমিটার দূরে

পোল্যান্ড জানিয়েছে, দেশটির সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার ভেতরে ইউক্রেনের একটি ট্রেনের লোকোমোটিভে রুশ ড্রোন আঘাত হানে।

যুদ্ধ শুরুর পর ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়া মাঝে মাঝে হামলা চালালেও পোল্যান্ড সীমান্তের এত কাছে হামলার ঘটনা বিরল বলে উল্লেখ করা হয়েছে।

ইউক্রেনের এই অঞ্চলটি মূল যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে এবং রাশিয়ার দাবিকৃত পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ড থেকেও শত শত কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পড়ুনঃ  ১৩ সেপ্টেম্বর স্বর্ণের নতুন দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

পেসকভের মন্তব্য

হামলার বিষয়ে বার্তা সংস্থা এএফপির প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি ইউক্রেনের ভূখণ্ডের ভেতরের ঘটনা। তার ভাষ্য অনুযায়ী, রুশ বাহিনী ইউক্রেনের পুরো ভূখণ্ডজুড়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে এবং তা অব্যাহত রাখবে।

কূটনীতিক ও পশ্চিমা কর্মকর্তাদের বহনকারী ট্রেনটি হামলার সম্ভাব্য লক্ষ্য ছিল—এ বিষয়ে পেসকভ সরাসরি কোনো মন্তব্য করেননি।

জরুরি বৈঠক ডেকেছে পোল্যান্ড

হামলার পর ঘটনাটিকে গুরুতর উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখছে ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র পোল্যান্ড। বিষয়টি পর্যালোচনায় দেশটির সরকার জরুরি বৈঠক ডেকেছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার হামলার আশঙ্কার বিষয়ে আগে থেকেই তাদের কাছে তথ্য ছিল। তার দাবি, ইউক্রেনের সীমান্তবর্তী কেন্দ্রগুলোকে অচল, বিশৃঙ্খল বা ধ্বংস করার পরিকল্পনা রাশিয়ার ছিল, যার প্রভাব পোল্যান্ডের ওপরও পড়তে পারে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা

পশ্চিমা সমর্থন বন্ধে চাপ সৃষ্টির অভিযোগ

ইউক্রেন ও পোল্যান্ড হামলার বিষয়টি নিশ্চিত করলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে। ইউক্রেনের দাবি, হামলার সময় পশ্চিমা বিশ্বের শীর্ষ কর্মকর্তা ও কূটনীতিকদের বহনকারী ট্রেনটি অল্পের জন্য রক্ষা পেয়েছে।

এর আগে গত সপ্তাহেও মলদোভা সীমান্তসংলগ্ন একটি ইউক্রেনীয় চৌকিতে রুশ হামলায় দুজন নিহত হওয়ার কথা জানিয়েছিল কিয়েভ।

সোমবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, ইউক্রেনের আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন এলাকায় এ ধরনের হামলার উদ্দেশ্য হতে পারে পশ্চিমা দেশগুলোকে ভয় দেখানো এবং ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে বিরত রাখার জন্য চাপ সৃষ্টি করা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা

আপডেটের সময়: ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বহনকারী একটি ট্রেন ইউক্রেনের পশ্চিম সীমান্ত অতিক্রম করার পরপরই দেশটির পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইয়াগোদিন রেলওয়ে স্টেশনে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীদের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কূটনৈতিক ট্রেনই লক্ষ্য ছিল?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে অনুষ্ঠিত একটি নিরাপত্তা সম্মেলন শেষে ফেরার সময় বরিস জনসন, যুক্তরাজ্যের জোনাথন পাওয়েলসহ ইউরোপের কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ওই রেলপথ দিয়ে একটি ট্রেনে যাত্রা করেন।

তবে হামলার সময় তারা অন্য একটি ট্রেনে ছিলেন বলে জানা গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উকরজালিজনিৎসিয়া বলেছে, রুশ ড্রোনের সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল পশ্চিমা কর্মকর্তা ও কূটনীতিকদের বহনকারী ট্রেনটি।

আরও পড়ুনঃ  নামাজ, মিলাদ ও কোরআন খতমে পপির জন্মদিন উদযাপন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামো লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। তবে কূটনৈতিক ট্রেনটি হামলার লক্ষ্য ছিল কি না, সে বিষয়ে মস্কো সরাসরি কিছু বলেনি।

পোল্যান্ড সীমান্তের মাত্র ২ কিলোমিটার দূরে

পোল্যান্ড জানিয়েছে, দেশটির সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার ভেতরে ইউক্রেনের একটি ট্রেনের লোকোমোটিভে রুশ ড্রোন আঘাত হানে।

যুদ্ধ শুরুর পর ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়া মাঝে মাঝে হামলা চালালেও পোল্যান্ড সীমান্তের এত কাছে হামলার ঘটনা বিরল বলে উল্লেখ করা হয়েছে।

ইউক্রেনের এই অঞ্চলটি মূল যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে এবং রাশিয়ার দাবিকৃত পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ড থেকেও শত শত কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পড়ুনঃ  ফারাক্কার সব গেট খুললেও বন্যার ঝুঁকি নেই