ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’ শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়’: ডা. জুবাইদা রহমান দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা-ছেলে, গাড়িচাপায় সবাই নিহত হাজারীবাগে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ধাওয়া দিয়ে দুজনকে আটক ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ; নাশকতায় গ্রেপ্তার ৪৩ শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে নাকচ করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো নতুন আলোচনা হবে না।

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলকে ইরান গ্রহণ করবে না এবং আলোচনার জন্য নিজেদের পক্ষ থেকেও কোনো প্রতিনিধি পাঠানো হবে না।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো

তিনি জানান, হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা ইস্যুতে ওমানের সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে। তবে কেবল ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ প্রণালিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে না।

ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বিরুদ্ধে আগ্রাসী নীতি ও নৌ অবরোধ বজায় রাখবে, ততদিন হরমুজ প্রণালির পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। তিনি উত্তেজনা প্রশমনে চীনের কূটনৈতিক উদ্যোগেরও প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ৩ আগস্ট থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারবে।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

এ ছাড়া ট্রাম্প দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিত একটি সামরিক অভিযান স্থগিত করেছে। তবে ট্রাম্পের এই দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

সূত্র: শাফাক নিউজ এজেন্সি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

আপডেটের সময়: ০৫:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে নাকচ করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো নতুন আলোচনা হবে না।

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলকে ইরান গ্রহণ করবে না এবং আলোচনার জন্য নিজেদের পক্ষ থেকেও কোনো প্রতিনিধি পাঠানো হবে না।

আরও পড়ুনঃ  দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান

তিনি জানান, হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা ইস্যুতে ওমানের সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে। তবে কেবল ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ প্রণালিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে না।

ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বিরুদ্ধে আগ্রাসী নীতি ও নৌ অবরোধ বজায় রাখবে, ততদিন হরমুজ প্রণালির পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। তিনি উত্তেজনা প্রশমনে চীনের কূটনৈতিক উদ্যোগেরও প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ৩ আগস্ট থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারবে।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী