ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর আত্মপ্রকাশ, ঘোষণা ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উদ্যোক্তা আমিনুল ইসলাম সাগর। নবগঠিত কমিটিতে মোহাম্মদ উল্লাহ মধু সম্পাদক এবং ইকবাল হোসেন (সাম্য শাহ) মুখপাত্র নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ  ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি রফিকুল ইসলাম বাবলু, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  মহাসড়কে বাড়ছে ডাকাতির দৌরাত্ম্য, আতঙ্কে যাত্রী ও পরিবহন খাত

প্রতিমন্ত্রী নুরুল হক নুর এনসিপিকে দেশের রাজনীতির জন্য ‘বিষফোঁড়া’ আখ্যা দিয়ে বলেন, দেশের রাজনৈতিক সংকট কাটাতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, সম্প্রতি এইচএসসি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনের পেছনেও ষড়যন্ত্র কাজ করেছে।

মাহমুদুর রহমান মান্না দেশে বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে বলেন, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের অভাবে পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। একই সঙ্গে তিনি বিএনপির এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ব্যবসা-বাণিজ্য সহজীকরণে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনীতি কোনো টি-টোয়েন্টি খেলা নয়; এটি দীর্ঘ সংগ্রামের পথ। তিনি এনসিপির সমালোচনা করে বলেন, গালাগালকে রাজনীতির অংশ বানানো গ্রহণযোগ্য নয় এবং সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর আত্মপ্রকাশ, ঘোষণা ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি

আপডেটের সময়: ০৮:১৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উদ্যোক্তা আমিনুল ইসলাম সাগর। নবগঠিত কমিটিতে মোহাম্মদ উল্লাহ মধু সম্পাদক এবং ইকবাল হোসেন (সাম্য শাহ) মুখপাত্র নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ  ব্যবসা-বাণিজ্য সহজীকরণে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি রফিকুল ইসলাম বাবলু, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন

প্রতিমন্ত্রী নুরুল হক নুর এনসিপিকে দেশের রাজনীতির জন্য ‘বিষফোঁড়া’ আখ্যা দিয়ে বলেন, দেশের রাজনৈতিক সংকট কাটাতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, সম্প্রতি এইচএসসি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনের পেছনেও ষড়যন্ত্র কাজ করেছে।

মাহমুদুর রহমান মান্না দেশে বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে বলেন, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের অভাবে পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। একই সঙ্গে তিনি বিএনপির এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ফিরে দেখা ৪ আগস্ট ২০২৪: ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত কেন ছিল ঐতিহাসিক