ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশ নারী দলের হারলেও উজ্জ্বল স্বর্ণা আক্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৬২ সময় দেখুন

আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম ফিফটি পেয়েছেন স্বর্ণা আক্তার

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৮ এপ্রিল ২০২৬,

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশ নারী দলের জন্য একমাত্র ইতিবাচক দিক ছিল তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তারের ফিফটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২৫ রানে পরাজিত হয়। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান তোলে। জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১৩৬ রান করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেটের গহনা ২ লাখ ২৪ হাজার টাকা
শততম টি–টুয়েন্টিতে স্মারক উপহার পেয়েছেন নাহিদা আক্তার (বাঁ থেকে চতুর্থ)||||||||বিসিবি

বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স আসে ১৯ বছর বয়সী স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। তিনি ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬০ রান করেন। এটি তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। ইনিংসের শেষ বলে তিনি রানআউট হন।

আরও পড়ুনঃ  ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’, ফেসবুকে আসিফ মাহমুদের পোস্ট

এর আগে তার সর্বোচ্চ রান ছিল ৩৭, যা তিনি গত জানুয়ারিতে পাপুয়া নিউগিনির বিপক্ষে করেছিলেন।

ব্যাটিংয়ে বাংলাদেশ শুরুটা ভালো করলেও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ওপেনার দিলারা আক্তার ২৩ রান করেন। উদ্বোধনী জুটিতে ৩৯ রান এলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।

আরও পড়ুনঃ  খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রধানমন্ত্রীর উপস্থিতি

সুলতানা পেয়েছেন ২ উইকেট || বিসিবি

শ্রীলঙ্কার পক্ষে হর্ষিতা সামারাবিক্রমা ৬১ রান এবং ইমেশা দুলানি ৫৫ রান করেন। বোলিংয়ে বাংলাদেশের সুলতানা খাতুন ২ উইকেট নেন।

সিরিজের পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল এবং ২ মে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ নারী দলের হারলেও উজ্জ্বল স্বর্ণা আক্তার

আপডেটের সময়: ০৫:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৮ এপ্রিল ২০২৬,

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশ নারী দলের জন্য একমাত্র ইতিবাচক দিক ছিল তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তারের ফিফটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২৫ রানে পরাজিত হয়। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান তোলে। জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১৩৬ রান করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল
শততম টি–টুয়েন্টিতে স্মারক উপহার পেয়েছেন নাহিদা আক্তার (বাঁ থেকে চতুর্থ)||||||||বিসিবি

বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স আসে ১৯ বছর বয়সী স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। তিনি ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬০ রান করেন। এটি তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। ইনিংসের শেষ বলে তিনি রানআউট হন।

আরও পড়ুনঃ  ৪০ পেরিয়েও তরুণী পূর্ণিমা

এর আগে তার সর্বোচ্চ রান ছিল ৩৭, যা তিনি গত জানুয়ারিতে পাপুয়া নিউগিনির বিপক্ষে করেছিলেন।

ব্যাটিংয়ে বাংলাদেশ শুরুটা ভালো করলেও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ওপেনার দিলারা আক্তার ২৩ রান করেন। উদ্বোধনী জুটিতে ৩৯ রান এলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।

আরও পড়ুনঃ  নিউইয়র্কের মেয়রের চেহারায় হঠাৎ বড় পরিবর্তন, চিনতেই পারছেন না অনেকে