ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ নিখোঁজের দুই দিন পর মাটির নিচে মিলল ব্যবসায়ীর লাশ, আটক ১ হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা চেয়েছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পের না আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশজুড়ে বাড়ল লোডশেডিং প্রকৃতি-প্রাণীর যত্নে শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাশিয়ায় চাকরির স্বপ্ন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মৃত্যু—মামুনের লাশ ফেরার অপেক্ষায় পরিবার মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ৫ হাজার ডলারের প্রতিশ্রুতি—রাজনৈতিক আতঙ্কের ইঙ্গিত? ‘জাতির সঙ্গে গাদ্দারি করেছে সরকারি দল’: মামুনুল হক আক্কেল দাঁত উঠলেই কেন ব্যথা হয়, কখন এটি বিপজ্জনক ৯/১১-এর ২৫ বছর: গোয়েন্দা ব্যর্থতা যেভাবে বদলে দিল বৈশ্বিক নিরাপত্তা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্ক অবিচ্ছেদ্য: আবদুল হাই শিকদার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

‘দেহের সঙ্গে আত্মার যেমন সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্কও ঠিক তেমন। এ সম্পর্ক বিভাজন করা যায় না। বিভাজন করলে দেশ আর থাকে না।’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

নজরুল বর্ষ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা সরকারের

জাতীয় জীবনে নজরুল চর্চার গুরুত্ব

কবি আবদুল হাই শিকদার বলেন, মানুষের বেঁচে থাকার জন্য আলো, বাতাস, খাদ্য ও পানির প্রয়োজন। তেমনি একটি জাতির জীবনে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তাও অপরিসীম।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ, দেশের স্বাধীনতা এবং কাজী নজরুল ইসলাম এক ও অভিন্ন সত্তা। নজরুলের সাহিত্যকর্মের সঙ্গে বাঙালির স্বাধীনতা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার গভীর সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, দুধের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্কও তেমনই। এ সম্পর্ক আলাদা করা যায় না।

নজরুল চর্চায় নতুন প্রজন্মকে গুরুত্ব

নতুন প্রজন্মের মধ্যে নজরুল চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন আবদুল হাই শিকদার। নজরুলের সাহিত্য ও জীবনদর্শনকে তরুণদের কাছে আরও বেশি করে তুলে ধরার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান মাহমুদ, প্রতিদ্বন্দ্বী রবিনসন-দিনুশা

বক্তব্যে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নজরুলের সম্পর্কের কথাও তুলে ধরেন।

নজরুল এভিনিউ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নজরুল বর্ষ ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কবিকে ঘিরে এসব উদ্যোগ নজরুলকে জাতীয় জীবনে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করেছে।

সেমিনারে আরও যারা ছিলেন

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরোপ্রধান সরকার মাজহারুল মান্নান, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ এবং নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন মোহাম্মদ সিথুনসহ অন্যরা।

আরও পড়ুনঃ  দেশে ৫০-৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান, নিয়ন্ত্রণে আসছে নীতিমালা

সেমিনার শেষে ঢাকায় ফেরার পথে কবি আবদুল হাই শিকদার দেশের একমাত্র যমুনেশ্বরী একুইডাক্ট পরিদর্শন করেন। এই একুইডাক্টের নিচ দিয়ে নদীর পানি এবং ওপর দিয়ে তিস্তা সেচ ক্যানেলের পানি প্রবাহিত হয়।

এর আগে সকাল ৯টার দিকে তাকে বহনকারী বিমান সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিশোরগঞ্জ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। পরে সাংবাদিকদের গাড়িবহরে তিনি উপজেলা পরিষদ হলরুমের সেমিনারে যোগ দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ

বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্ক অবিচ্ছেদ্য: আবদুল হাই শিকদার

আপডেটের সময়: ০৭:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

‘দেহের সঙ্গে আত্মার যেমন সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্কও ঠিক তেমন। এ সম্পর্ক বিভাজন করা যায় না। বিভাজন করলে দেশ আর থাকে না।’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

নজরুল বর্ষ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান।

আরও পড়ুনঃ  দেশে ৫০-৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান, নিয়ন্ত্রণে আসছে নীতিমালা

জাতীয় জীবনে নজরুল চর্চার গুরুত্ব

কবি আবদুল হাই শিকদার বলেন, মানুষের বেঁচে থাকার জন্য আলো, বাতাস, খাদ্য ও পানির প্রয়োজন। তেমনি একটি জাতির জীবনে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তাও অপরিসীম।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ, দেশের স্বাধীনতা এবং কাজী নজরুল ইসলাম এক ও অভিন্ন সত্তা। নজরুলের সাহিত্যকর্মের সঙ্গে বাঙালির স্বাধীনতা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার গভীর সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, দুধের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্কও তেমনই। এ সম্পর্ক আলাদা করা যায় না।

নজরুল চর্চায় নতুন প্রজন্মকে গুরুত্ব

নতুন প্রজন্মের মধ্যে নজরুল চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন আবদুল হাই শিকদার। নজরুলের সাহিত্য ও জীবনদর্শনকে তরুণদের কাছে আরও বেশি করে তুলে ধরার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা সরকারের

বক্তব্যে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নজরুলের সম্পর্কের কথাও তুলে ধরেন।

নজরুল এভিনিউ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নজরুল বর্ষ ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কবিকে ঘিরে এসব উদ্যোগ নজরুলকে জাতীয় জীবনে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করেছে।

সেমিনারে আরও যারা ছিলেন

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরোপ্রধান সরকার মাজহারুল মান্নান, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ এবং নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন মোহাম্মদ সিথুনসহ অন্যরা।

আরও পড়ুনঃ  বিমানে সহযাত্রীকে হামলার অভিযোগ, ডাক্ট টেপে সিটে বাঁধা হলো যাত্রী