ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান মাহমুদ, প্রতিদ্বন্দ্বী রবিনসন-দিনুশা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেতে যাচ্ছেন পেসার হাসান মাহমুদ। আগস্ট মাসের সেরা ক্রিকেটারের স্বীকৃতি ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই টাইগার পেসার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষদের বিভাগে হাসান মাহমুদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও শ্রীলঙ্কার সোনাল দিনুশা।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার নায়ক হাসান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে বড় অবদান রাখেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রান খরচ করে শিকার করেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও নেন আরও ৩ উইকেট।

এক টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো বোলারের এটাই সেরা বোলিং ফিগার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও পান হাসান।

সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাকাইয়ে অবশ্য উইকেটশূন্য থাকেন এই পেসার। তবে ডারউইন টেস্টের অসাধারণ পারফরম্যান্সই তাকে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে দিয়েছে।

আরও পড়ুনঃ  কেন্দ্র থেকে তৃণমূল—বড় সাংগঠনিক পুনর্গঠনের পথে বিএনপি

পাকিস্তানের বিপক্ষে উজ্জ্বল রবিনসন

ইংল্যান্ডের ওলি রবিনসন আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে দারুণ পারফরম্যান্স করেন।

লিডস টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ ম্যাচে মোট আট উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। লর্ডস টেস্টের দুই ইনিংসেই চারটি করে উইকেট শিকার করে ইংল্যান্ডের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই পেসার।

ব্যাট হাতে আলো ছড়ান দিনুশা

শ্রীলঙ্কার সোনাল দিনুশাও আগস্টে ছিলেন দুর্দান্ত ছন্দে। ভারতের বিপক্ষে দুই টেস্টে তার ব্যাট থেকে আসে ১০০, ৮৪, ১০৩ ও অপরাজিত ১৩৩ রানের ইনিংস।

আরও পড়ুনঃ  মাওয়া ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

তার ব্যাটেই কলম্বো টেস্টে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য ড্র করে শ্রীলঙ্কা। ধারাবাহিক এই পারফরম্যান্সই তাকে মাসসেরার দৌড়ে জায়গা করে দিয়েছে।

নারীদের তালিকায় তিনজন

নারীদের বিভাগে আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন থাইল্যান্ডের সুলেপোর্ত লাওমি ও নান্নাপাত কনচারোয়েনকাই এবং আইল অব ম্যানের লুসি বার্নেট।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান মাহমুদ, প্রতিদ্বন্দ্বী রবিনসন-দিনুশা

আপডেটের সময়: ০৭:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেতে যাচ্ছেন পেসার হাসান মাহমুদ। আগস্ট মাসের সেরা ক্রিকেটারের স্বীকৃতি ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই টাইগার পেসার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষদের বিভাগে হাসান মাহমুদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও শ্রীলঙ্কার সোনাল দিনুশা।

আরও পড়ুনঃ  মেঘ-বৃষ্টির আভাস ঢাকায়, কাটছে না ভ্যাপসা গরম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার নায়ক হাসান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে বড় অবদান রাখেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রান খরচ করে শিকার করেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও নেন আরও ৩ উইকেট।

এক টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো বোলারের এটাই সেরা বোলিং ফিগার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও পান হাসান।

সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাকাইয়ে অবশ্য উইকেটশূন্য থাকেন এই পেসার। তবে ডারউইন টেস্টের অসাধারণ পারফরম্যান্সই তাকে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে দিয়েছে।

আরও পড়ুনঃ  শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার