তিন দিনের সফরে উত্তরাঞ্চলে এসে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি সেখানে সেলফিও তোলেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্টে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি সীমান্ত এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

এর আগে ভোরে তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো এলাকা পরিদর্শন করেন ক্রিস্টেনসেন। পরে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম ঘুরে দেখেন।
সফর শেষে পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে।
এর আগে রোববার (৩০ আগস্ট) সফরের প্রথম দিনে রংপুরে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি একটি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।
উত্তরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থানীয় কার্যক্রম ঘুরে দেখার মধ্য দিয়ে তিন দিনের এই সফরে বাংলাদেশের সীমান্ত, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় ঐতিহ্য সম্পর্কে সরেজমিনে ধারণা নিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত।
প্রতিবেদকের নাম 


















